|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিফার সঙ্গে কোন ক্ষোভে বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন উয়েফা প্রধান?

উরোপিয়ান ফুটবল সংস্থার প্রধান অ্যালেক্সান্ডার সেফেরিন।

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার জমজমাট বিশ্বকাপ ফাইনালের ভিআইপি গ্যালারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বের নামী-দামি ব্যক্তিরা উপস্থিত থাকলেও সেখানে অনুপস্থিত ছিলেন উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিফার সাম্প্রতিক কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং একপেশে কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করতেই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান এই হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচটি বয়কট করেছেন। গত ১১ জুন মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকলেও টুর্নামেন্টের শেষ মুহূর্তে এমন অনুপস্থিতি ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফিফা ও উয়েফার মধ্যকার এই দীর্ঘদিনের টানাপোড়েনের পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করেছে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধের প্রেক্ষিতে ফিফা সভাপতি ইনফান্তিনো সেই লাল কার্ড স্থগিত করার নজিরবিহীন সিদ্ধান্ত নেন, যা নিয়ে ফিফা কোনো সন্তোষজনক আনুষ্ঠানিক ব্যাখ্যাও দেয়নি। উয়েফা এই ঘটনাটিকে ফিফা ডিসিপ্লিনারি কমিটির নিয়মের পরিপন্থী, ‘অভূতপূর্ব, অবোধ্য ও অযৌক্তিক’ এক সীমা লংঘন হিসেবে অভিহিত করেছে। এছাড়া সোমালি রেফারি ওমর আর্তানকে যুক্তরাষ্ট্র প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ফিফার রহস্যজনক নীরবতাও উয়েফাকে ক্ষুব্ধ করেছে, যার প্রতিবাদস্বরূপ তারা ওই রেফারিকে আগামী মাসের সুপার কাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব প্রদান করেছে।

যুক্তরাষ্ট্রে চলমান এই বিশ্বকাপে ফিফার নানা অমীমাংসিত নিয়ম ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে শুরু থেকেই বিরক্ত ছিল ইউরোপীয় ফুটবল সংস্থা। টুর্নামেন্ট চলাকালে ইরানের সঙ্গে আয়োজকদের বৈষম্যমূলক আচরণ, হাইড্রেশন ব্রেক এবং ভিএআর প্রটোকলের বিতর্কিত সব সিদ্ধান্ত যেমন সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলোর লাল কার্ড পাওয়ার ঘটনা কঠোর সমালোচনার মুখে পড়ে। এছাড়া টুর্নামেন্ট শুরুর আগেই ৪৮ দলের ফরম্যাট সম্প্রসারণ এবং সাধারণ দর্শকদের নাগালের বাইরে থাকা টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে শুরু থেকেই সরব ছিলেন সেফেরিন। সব মিলিয়ে ফিফার কর্তাব্যক্তিদের রাজনৈতিক প্রভাবে ফুটবলীয় নীতি বিসর্জনের এই সংস্কৃতি মেনে না নিয়েই ফাইনাল বর্জনের মতো কঠোর অবস্থান বেছে নিয়েছেন উয়েফা প্রধান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলকে আইআরজিসির কড়া হুঁশিয়ারি

1

অভিনয়ে বিরতির পর যেভাবে যমজ সন্তানদের সামলাচ্ছেন অভিনেত্রী স

2

পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা

3

আজকের মুদ্রার রেট: ৮ আগস্ট ২০২৬

4

রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব মূল্যায়নে আ

5

শতকে গুনাতিকে ও সামারাবিক্রমায় পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা

6

জর্ডানকে হারিয়ে আলজেরিয়ার জয়

7

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

8

ড. ইউনূসকে বাদ দিয়ে অন্য কাউকে প্রধান উপদেষ্টা করার চেষ্টা

9

শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেটের কারসাজি: একই গরু বিক্রি সা

10

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম?

11

বেলারুশে হামলার হুমকি জেলেনস্কির

12

খুনোখুনি পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ডোনাল্ড ট্র

13

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

14

জামায়াত-শিবিরের অস্তিত্ব রক্ষায় বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজ

15

হরমুজ প্রণালিতে ট্রাম্পের মাশুল আরোপের পরিকল্পনাকে ‘জলদস্যুত

16

Switzerland vs Algeria: FIFA World Cup 2026 Round of 32 Prev

17

ই-হেলথ কার্ড ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্য খাতে প্

18

বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ, আশা করি ভারত আসবে: তামিম ই

19

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ফল পুনঃনিরীক্ষণের আবে

20