|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন পে স্কেল বাস্তবায়নে কঠোর শর্তের দাবি টিআইবির

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর সুফল নিশ্চিত করতে কঠোর কিছু শর্ত জুড়ে দেওয়ার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, নতুন পে স্কেলের সুবিধা পাওয়ার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করে প্রকাশ করা বাধ্যতামূলক করা উচিত। যারা এই তথ্য প্রকাশ করবেন না, তাদের নতুন বেতন-ভাতার আওতার বাইরে রাখার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী এই আন্তর্জাতিক সংস্থা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মীদের বেতন বাড়ানো যৌক্তিক হলেও জনগণের করের টাকার সুফল পেতে হলে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। অনেক কর্মকর্তা সততার সঙ্গে দায়িত্ব পালন করলেও জবাবদিহির ব্যবস্থা ছাড়া ঢালাওভাবে বেতন বাড়ালে তা সরকারি খাতের দুর্নীতি ও অনিয়ম আরও বাড়িয়ে দিতে পারে, যা অতীতে অষ্টম পে-স্কেলের ক্ষেত্রেও দেখা গেছে। এছাড়া নতুন এই পে-স্কেলের ফলে বাজারে নিত্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কার কথাও জানিয়েছে টিআইবি। তাই দুর্নীতি রোধ ও প্রশাসনিক স্বচ্ছতা আনতে সম্পদবিবরণী প্রকাশের শর্ত কঠোরভাবে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২

1

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: বদলে যাচ্ছে মুসলিম বিশ্বের কৌশল

2

সৌদির কারখানায় অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

3

মধ্যপ্রাচ্যে অশান্তির মূল কারিগর ইরান: মার্কিন পররাষ্ট্রমন্ত

4

ভারতের উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

5

থাইল্যান্ডের বন্দরে মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের মরিচা ধরা

6

তোফাজ্জল হোসেন তজু হত্যা মামলা: দুই তদন্তে আকাশ-পাতাল ফারাক

7

জুপাস (JUPAS) ফলাফল নিয়ে বিতর্ক: ডিগ্রির চেয়ে কি কারিগরি পেশ

8

জুতা চুরির জের: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে সাংবাদিকসহ আহ

9

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় ন

10

রাজধানীতে আজ যেসব কর্মসূচি

11

ম্যাচ কিংবা সিরিজ জয়ের পর বিসিবির বোনাসের রেওয়াজ আর থাকছে

12

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়

13

কাফরুলে যুবদল কর্মী হত্যায় ৪ শুটারসহ ৮ জন গ্রেফতার, চাঞ্চল্য

14

আজকের মুদ্রার রেট: ১ আগস্ট ২০২৬

15

ইসরাইলের ইলাত শহরে ইরাকি ড্রোন হামলা: বিকট বিস্ফোরণে ব্যাপক

16

জুলাই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশনার অডিও ট্রাইব্যুনালে উপস

17

কুমিল্লায় রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে শহর, চরম ভোগান্তিতে এইচ

18

বলিউড ছেড়ে কোথায় হারিয়ে গেলেন ‘রাজ’ খ্যাত মালিনী শর্মা?

19

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

20