|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৫১২

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন আরও ৫১২ জন রোগী। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন রোগীরা। এর মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে একজন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫২ জন।

এদিকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু জুুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ২৯ জন। এর আগে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষার এই মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশারি ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Croatia vs Ghana: FIFA World Cup 2026 Match Preview

1

যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির করিম খান সাময়িক বরখাস্ত

2

১৩৫০ টাকার টিএসপি সার ১৮০০ টাকা: অতিরিক্ত ৪৫০ টাকা কোথায় যাচ

3

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

4

ফিলিস্তিনিদের ওপর ‘প্রজনন গণহত্যা’: ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উ

5

মেসির ইতিহাসের সেই শুরুর গল্প: ২১ বছর পর আবারো মিশরের বিপক্ষ

6

সরকারি কার্যবণ্টন বিধিমালা সংশোধনে সব মন্ত্রণালয় ও বিভাগকে ন

7

সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করে যাকাতভিত্তিক অর্থনীতি চা

8

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো: ৭ কারারক্ষী ও মেট্

9

France vs Iraq Prediction: ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের ম

10

দেশে গ্যাস ও জ্বালানির উৎপাদন না বাড়ালে স্থায়ী সমাধান আসবে ন

11

প্রেসিডেন্ট হিসেবে প্রথম বছরেই ক্রিপ্টো থেকে ট্রাম্পের আয় ১০

12

সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

13

নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ আ.লীগ নেতা

14

রাজনীতি নয়, এখন শুধুই ক্রিকেট: ফেসবুক স্ট্যাটাসে খোলাসা করলে

15

সচিব হলেন দুই কর্মকর্তা

16

ফাইনালে দেখা হতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ: গ্রুপ পর্বের সমীক

17

স্কটল্যান্ডের স্মৃতির পাহারাদার ঐতিহাসিক এডিনবরা ক্যাসল

18

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় ইউটিউবার ফাহিম গ্রেপ্তার:

19

রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার

20