|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ে সফর নিয়ে সতর্ক তাসকিন

অৃস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে জিম্বাবুয়ে সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। তবে এই সফরকে মোটেও সহজভাবে নিচ্ছেন না জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তার মতে, জিম্বাবুয়ের নিজস্ব কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন একটি চ্যালেঞ্জ। বিশেষ করে দলের কাছে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি থাকায়, এই সিরিজে ভালো ফল না করতে পারলে সমালোচনার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

গণমাধ্যমের সাথে আলাপকালে তাসকিন বলেন, প্রতিটি সিরিজই চ্যালেঞ্জিং, তবে আসন্ন জিম্বাবুয়ে সফরটি বাড়তি চাপের। কারণ তাদের কন্ডিশনে খেলতে যাওয়াটা সহজ নয়। তিনি মনে করেন, ভালো পারফর্ম করতে না পারলে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে পরাজয়কে সহজভাবে নেবে না সমালোচকরা, যা দলের ওপর বাড়তি চাপ তৈরি করে।

সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ ওয়ানডেতে ভালো করলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এই উত্থান-পতনকে খেলাধুলার স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন তাসকিন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, টেপ টেনিস ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট—সবই চ্যালেঞ্জিং এবং জয়ের লক্ষ্য নিয়েই জিম্বাবুয়ের মাটিতে নামবে বাংলাদেশ দল।

আসন্ন সফরে কেবল জয়ের লক্ষ্য নয়, বরং অস্ট্রেলিয়া সিরিজের ভুলগুলো শুধরে নিয়ে ভালো খেলার মাধ্যমে সমালোচনার উপযুক্ত জবাব দিতে চায় টাইগাররা। জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগে তেলের দাম, আন্তর্জাতিক বাজারে স্বস্তি

1

জমির পর্চা কেন এত গুরুত্বপূর্ণ? ঘরে বসেই অনলাইনে পর্চা বের ক

2

সাদা পোশাকে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের পেটানো হচ্ছে: অখিলেশ যা

3

৪৫ বছর পলাতক থাকার পর ধরা পড়লেন জিয়াউর রহমানের খুনি মেজর মোজ

4

বিলিয়ন ডলারের প্রতারণা: চীনের ব্যবসায়ী গুও ওয়েনগুইয়ের ৩০ বছর

5

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ: নিরবচ্ছিন্ন সরবরাহে সরকা

6

বিহারে মিলল ৭০০ বছরের প্রাচীন বটগাছ: নতুন গবেষণায় চমকপ্রদ তথ

7

লেগানেসের বিপক্ষে প্রি-সিজন প্রীতি ম্যাচের সম্ভাব্য একাদশ ঘো

8

যুক্তরাজ্যে তীব্র গরমে হাজার স্কুল বন্ধ

9

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে

10

নাটোরের লালপুরে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক নিহত, আহত দুই

11

বাংলাদেশে লঞ্চ হলো নতুন স্মার্টফোন Vivo Y500: জেনে নিন বিস্ত

12

ভলিবলে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

13

বগুড়ার তিন ইউনিয়নের নাম বদলের গণশুনানি মঙ্গলবার

14

এপ্রিল ফুলস ডের প্রকৃত ইতিহাস: ট্র্যাজেডি নাকি ক্যালেন্ডার প

15

ওয়ানপ্লাস এন৬ লঞ্চ: ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও ডিমেনসিটি ৬৩৬০ ম

16

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫০০

17

নড়াইলে তথ্য না দেওয়ায় মৎস্য কর্মকর্তার ওপর হামলার অভিযোগ: স্

18

ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল

19

কলকাতায় প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের ডাক: ককরোচ জনতা পার্টির

20