|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর নখের নির্বাচনী কালি মোছার আগেই বিএনপি তার প্রতিটি প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু করেছে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি অনুষ্ঠানে ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আজকের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে সমাজের এমন এক বিশেষ গোষ্ঠী একত্রিত হয়েছেন, যাঁদের মানুষ কোনো বাধ্যবাধকতা ছাড়াই শ্রদ্ধা করে এবং কঠিন সময়ে উপদেশের জন্য যাঁদের শরণাপন্ন হয়। অনুষ্ঠানে মুসলিম ধর্মীয় নেতাদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের পুরোহিত, সেবায়েত ও বিহার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য আর্থিক সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য দূর করাই তাঁর সরকারের মূল লক্ষ্য।

সরকারের গৃহীত পদক্ষেপের ফিরিস্তি দিয়ে তিনি জানান, পিছিয়ে পড়া নারীদের জন্য ইতিধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত হবে। এছাড়া আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ এবং ১৬ মার্চ দিনাজপুর থেকে দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে। আজ থেকে শুরু হওয়া ধর্মীয় গুরুদের আর্থিক সহায়তা কর্মসূচিও পর্যায়ক্রমে দেশের সর্বত্র পৌঁছে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। তিনি এমন একটি শক্তিশালী ভিত্তি গড়তে চান, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ বা তাবেদার অপশক্তি জনগণের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

1

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান: ২৯ জঙ্গি নিহত

2

জল্পনার অবসান, ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান

3

আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য: নিরাপত্তা বলয়ে ইরান

4

হামের প্রাদুর্ভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্

5

তরুণদের কল্যাণ ও ভবিষ্যৎ রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার:

6

বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

7

ভারতে যৌতুকজনিত মৃত্যুর উদ্বেগজনক বৃদ্ধি: কেন নির্বাক প্রশাস

8

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে ভুল: শিক্ষার্থীদের

9

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল, তিস্তা প্রকল্পে সহয

10

ট্রফি পুনরুদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞা তরুণ ফুটবলার নিকো পাজের

11

প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে অডিট অফিসার পদে নিয়োগ

12

রোমে লেবানন ও ইসরাইলের সপ্তম দফার চূড়ান্ত বৈঠক চলছে

13

শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ: মা-বাবাকে যে বিষয়গুল

14

বক্স অফিসে হিট স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’

15

৪৩তম বিসিএসে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ

16

হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা দেবে ইরান

17

হিজবুল্লাহ লেবাননের স্বাধীনতার মূল স্তম্ভ: আলী আকবর বেলায়েত

18

শহীদ মায়ের আর্তনাদ শুনে কান্নায় ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী তার

19

সিয়াটলে মুখোমুখি ইরান ও মিশর: বিশ্বকাপের ‘প্রাইড ম্যাচ’ নিয়ে

20