|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

তামিলনাড়ুর বিধায়কদের জন্য বিশেষ গাড়ি ও ভাতার ঘোষণা, রাজনৈতিক মহলে বিতর্ক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর ২৩৪ জন বিধায়কের (এমএলএ) জন্য সরকারি গাড়ি প্রদান এবং জ্বালানি ও ব্যক্তিগত সচিবের খরচ বাবদ বিশেষ ভাতা ঘোষণার খবরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে। বিধানসভায় এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, বিধায়কদের নিজ নিজ এলাকায় যাতায়াত সহজ করতে এবং জনগণের সমস্যা সমাধানের সুবিধার্থে এই সরকারি যানবাহন দেওয়া হবে, যা একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা গঠনে ভূমিকা রাখবে। বিশেষ করে নতুন ও সাধারণ পটভূমি থেকে উঠে আসা বিধায়কদের কাজের সুবিধার কথা বিবেচনায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রস্তাবিত এই হিসাব অনুযায়ী, প্রতি বিধায়ককে একটি সরকারি গাড়ি দেওয়ার পাশাপাশি গাড়ি চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ প্রতি মাসে পঁচাত্তর হাজার টাকা ভাতা দেওয়ার কথা জানানো হয়। এর পাশাপাশি সরকারি দাপ্তরিক কাজ সঠিকভাবে পরিচালনার জন্য ব্যক্তিগত সচিব নিয়োগের উদ্দেশ্যে বিধায়কদের প্রতি মাসে পঁচিশ হাজার রুপি করে অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়, ভিസികে বিধায়ক জ্যোতিমানির দাবির প্রেক্ষাপটেই মূলত এমন ঘোষণা এসেছে।

এই ঘোষণাকে ঘিরে বিধানসভার ভেতরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ক্ষমতাসীন ও মিত্র দলগুলোর পক্ষ থেকে এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। কংগ্রেস বিধায়ক তারাগাই কাথবার্ট এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন যে, এটি সব বিধায়কের জন্যই আনন্দদায়ক। একই সঙ্গে শিক্ষামন্ত্রী রাজ মোহন মন্তব্য করেন, এই উদ্যোগ বিধায়কদের কাজের গতি বাড়াবে এবং ড্রাইভার ও সচিবদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তবে এর বিপরীতে বিরোধী দলগুলোর পক্ষ থেকে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে একে ‘অপ্রয়োজনীয় ব্যয়’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সমালোচকদের মতে, এত বিপুলসংখ্যক বিধায়ককে গাড়ি এবং মাসিক বিশাল অঙ্কের ভাতা প্রদান রাজ্যের কোষাগারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, যার বর্তমান পরিস্থিতিতে আদৌ কোনো প্রয়োজন ছিল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন বন্ধের দাবিতে জামায়াত-এনসিপি জোটের বিক্ষোভ

1

বন্যা ও বৈরী আবহাওয়া কাটিয়ে আজ থেকে চট্টগ্রাম বোর্ডে শুরু হচ

2

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: শিমরাইলের পথসভায় জামায়াত

3

দুই দিনের সরকারি সফরে কাতারে গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর র

4

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজ

5

চাঁন্দাবিডি ডটকম কী এবং কেন এই প্ল্যাটফর্ম নিয়ে এত আলোচনা?

6

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের, ব

7

"জীবন কোনো রূপকথা নয়": জাহের আলভীর স্ত্রীর মৃত্যু নিয়ে নাবিল

8

শুধু সম্পদ বৃদ্ধিই কি বরকত? প্রকৃত সমৃদ্ধির রহস্য জানুন

9

ভৈরবে সম্পত্তির বিরোধে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

10

লোহিত সাগরে সৌদি জাহাজে অবরোধের হুশিয়ারি হুথিদের, মধ্যপ্রাচ্

11

বাংলাদেশে লঞ্চ হলো নতুন স্মার্টফোন Vivo Y500: জেনে নিন বিস্ত

12

আজকের স্বর্ণের দাম: ১৯ জুলাই ২০২৬ (২২ ক্যারেট স্বর্ণের নতুন

13

SSC Result 2026: পাসের হার ৬২.২৫%, ফলাফল দেখার নিয়ম ও মার্কশ

14

কসমেটিক চিকিৎসায় নতুন লুকে ভিনিসিয়ুস, ভক্তদের মাঝে রামিরেসে

15

জাতীয় দলের পর এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও কি বন্ধ হচ্ছে সাকিবের

16

এসএসসিতে সর্বোচ্চ পরীক্ষার্থী অনুপস্থিত ময়মনসিংহে, সর্বনিম্

17

সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ: শেরপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা

18

গ্রীষ্মকালীন দলবদলে রেকর্ড ৩৪৭ কোটি পাউন্ড খরচ ইংলিশ প্রিমিয়

19

কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর

20