|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের ৯ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস

উজান ও দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দেশের ৯টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, আগামী দুই দিনে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন ভারতীয় উজানে ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী ৭২ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানিও ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। অন্যদিকে, নেত্রকোণার সোমেশ্বরী নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং কংস ও ভুগাই নদীর পানি বেড়ে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং সুবিধা

1

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী কেপি শর

2

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২

3

জ্বালানি সংকটের মধ্যে শোডাউন: পদ হারালেন নাটোরের ছাত্রদল নেত

4

পহেলা বৈশাখে 'কৃষক কার্ড' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক

5

১২০ ডলারের কাছে তেলের দাম: ইরান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি

6

পর্তুগালের পতাকা টানাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক

7

ঢাকা কলেজে ছাদের পলেস্তারা খসে আহত শিক্ষার্থী: হল সংস্কারে দ

8

ঈদে ১৬ সিনেমা, হল সংকট নিয়ে শঙ্কা

9

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতে

10

বিশ্বকাপের পারফরম্যান্সের স্বীকৃতি: গোলরক্ষক ভোজিনিয়ার নামে

11

ওজন কমানোর ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভি কমাতে পারে মাদক ও মদের আস

12

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তারা আর রাজনীতি করতে প

13

ডিগ্রি-নির্ভর শিক্ষার অবসান: দক্ষ ও কর্মমুখী শিক্ষায় জোর দিচ

14

অপহরণ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান

15

ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি আধুনিক এলএইচবি ব্রডগেজ

16

বিশ্বকাপে বিনামূল্যে কনডম দিচ্ছে মেক্সিকো ও কানাডা

17

মেসির সমালোচকদের কড়া জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি

18

ইসরাইলের পারমাণবিক হামলার আশঙ্কা ছিল সিনওয়ারের, ফাঁস হওয়া নথ

19

গ্লাসগোর আকাশে ফুটল বিশাল ‘গ্লাসগো রোজ’, কমনওয়েলথ গেমসে নতু

20