|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদেশনির্ভর জ্বালানি নীতির কারণেই গ্যাস-বিদ্যুতের সংকট ঘনীভূত হয়েছে: সাইফুল হক

ত্রুটিপূর্ণ ও বিদেশনির্ভর জ্বালানি নীতির ফলেই দেশে আজ গ্যাস ও বিদ্যুতের সংকট চরমভাবে ঘনীভূত হয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার (৮ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদসহ চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এক ‘শহীদ স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জ্বালানি খাতের এই সংকট থেকে মুক্তি পেতে বিদেশনির্ভরতা পুরোপুরি পরিহার করে বাপেক্সসহ দেশীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার জোরালো দাবি জানান তিনি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মূল চেতনা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সংকীর্ণ এজেন্ডা বাস্তবায়নের জন্য ছিল না উল্লেখ করে তিনি বলেন, অভ্যুত্থানের মালিকানা নিয়ে যারা প্যাটেন্ট করার চেষ্টা করছেন, তারা এর প্রকৃত আত্মাকে ধারণ করতে পারেননি।

সমাবেশে বর্তমান অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক জানান যে, গত দুই বছরে মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়েছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের কথা বলা হলেও শ্রমিকদের জন্য এখনো জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়নি। এছাড়া ভারতের বাংলাদেশ নীতির সমালোচনা করে তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থানে ভারতের নীতির পরাজয় ঘটলেও দেশটির নীতিনির্ধারকেরা তা থেকে শিক্ষা নেয়নি; বরং বর্তমান নির্বাচিত সরকারকে চাপে রাখতে মোদি সরকার ‘হাসিনা কার্ড’ নিয়ে দ্বিমুখী নীতি চালিয়ে যাচ্ছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আবু হাসান টিপুসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সমাবেশে বক্তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের অধিকার রক্ষা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর মিরপুরে আতশবাজি ফোটানোর সময় বিস্ফোরণ: দগ্ধ ৪ যুবক

1

সীতাকুণ্ডে মৃত্যুঞ্জয়ী লড়াই শেষে চিরবিদায় নিল সেই শিশুটি

2

আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ১১ জ

3

জোড়া গোলে সমালোচনার জবাব দিলেন রোনালদো

4

মাতামুহুরীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষ

5

আর্জেন্টিনার সাফল্যের অংশীদার বাংলাদেশের ভক্তরা: কৃতজ্ঞতা জা

6

২০২৬ বিশ্বকাপ: ব্যর্থতার গ্লানি ভুলে সুইডেনকে বদলে দিলেন গ্র

7

ইরানের ভয়ে যেভাবে গোপনে তুরস্ক ছেড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

8

ইরানে হামলা আপাতত স্থগিত হলেও মার্কিন বাহিনী সর্বোচ্চ প্রস্ত

9

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবাসন ঠিকানা নিবন্ধন বাধ্যতামূলক

10

চীনে দুর্নীতিবিরোধী অভিযান: ৬ জেনারেলসহ ১৩ শীর্ষ কর্মকর্তা ব

11

পাকিস্তানে জ্বালানি তেলের বড় মূল্যবৃদ্ধি: ডিজেল ৩ ৪৫ ও পেট্র

12

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

13

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল

14

সিগারেটের দাম বৃদ্ধি: নিম্নস্তরের প্রতি ১০ শলাকা ৬৫ টাকা নির

15

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: ফাঁকা হতে চলা তিন পদে

16

হরমুজ প্রণালিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

17

কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধস: নারী ও শিশুসহ নিহত বেড়ে ১১

18

শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন

19

দাদাগিরির নতুন অধ্যায়: সৌরভের আসনে এবার সঞ্চালক দেব

20