|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হান্সি ফ্লিকের ফোনে বদলে গেল ভাগ্য, রিয়াল মাদ্রিদকে এড়িয়ে বার্সেলোনায় যোগ দিতে রাজি রদ্রি

ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদি চোটের কারণে মিডফিল্ডের শক্তি বাড়াতে স্প্যানিশ তারকা ও ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর পথে বড় সাফল্য পেয়েছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার বার্সার ক্রীড়া পরিচালকের কাছে ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে নিজের সম্মতির কথা জানিয়েছেন রদ্রি, যার ফলে রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রাথমিক সমঝোতার গুঞ্জন থাকলেও বার্সা কোচ হান্সি ফ্লিকের সরাসরি হস্তক্ষেপে পুরো দৃশ্যপট পাল্টে যায়। কোচ ফ্লিক নিজে রদ্রির সঙ্গে ফোনে কথা বলে তাঁকে বার্সার ট্যাকটিক্যাল পরিকল্পনা ও প্রথম একাদশে নিয়মিত খেলার বিষয়ে আশ্বস্ত করেন, যা ৩০ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার ও তাঁর ঘনিষ্টদের মন গলাতে বড় ভূমিকা রাখে।

ম্যানচেস্টার সিটির এই তারকার দলবদল ফি ৫ কোটি ইউরোর কম হবে না বলে ধারণা করা হচ্ছে এবং তাঁকে পেতে এখন সিটি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে কাতালান ক্লাবটি। সাম্প্রতিক সময়ে ডি ইয়ংয়ের হাঁটুর চোটের কারণে বিকল্প হিসেবে একজন অভিজ্ঞ মিডফিল্ডারের খোঁজ করছিল বার্সা। ফ্লিকের ফোনালাপে রক্ষণ সামলানো থেকে শুরু করে দলের আক্রমণ ও রক্ষণের ভারসাম্য বজায় রাখার মূল চাবিকাঠি হিসেবে রদ্রিকে যে দায়িত্ব দেওয়া হবে, তা পরিষ্কার করার পরই তিনি বার্সায় আসার সিদ্ধান্ত নেন। সবমিলিয়ে, বিশ্বচ্যাম্পিয়ন ও গোল্ডেন বলজয়ী রদ্রির এই দলবদল গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো অন্যতম আলোচিত ও বড় চমক হয়ে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজার মার্কিন নাগরিক: উদ্ধার অভিযানে

1

মার্কিন স্থল অভিযানের অপেক্ষায় রয়েছে ইরান

2

মেসি পেনাল্টি নিতে ভয় পাবে না, সেমিফাইনাল নিয়ে মন্তব্য ইংলিশ

3

ফের ভারী বৃষ্টির আভাস: ঢাকাসহ সারা দেশে ১০ দিন থাকতে পারে ঝড়

4

১১২ মিনিটের জাদুকর: হুলিয়ান আলভারেজের গোলে আর্জেন্টিনার সেম

5

সিরাজগঞ্জের পানির পাম্পের পাইপে গ্যাস: তদন্তে প্রশাসন

6

আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা

7

জ্বালানি তেলের দাম ১১৪ ডলার ছাড়াল | রুশ পেট্রোল রপ্তানি বন্ধ

8

ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ

9

যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে গেলে ইউরোপের প্রতিরক্ষা ব্যব

10

বিশ্বকাপের ১০০০তম ম্যাচ: তিউনিসিয়া-জাপান লড়াই

11

রোনালদোর পারফরম্যান্স নিয়ে অঁরির কঠোর সমালোচনা

12

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

13

সম্পদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য: স্পষ্টীকরণ দিলেন প্রতিমন্ত্রী

14

সরকারের ৫ মাস পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিকেলে সংব

15

আজহারীর পর এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয

16

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস শ

17

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

18

রাজশাহীতে হাম ও শিশু মৃত্যু পরিস্থিতি ২০২৬ | স্বাস্থ্য সচিবে

19

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ

20