|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি: শহীদ মিনারে রিজভী

রুহুল কবির রিজভী

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচিতে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি বলেন, "আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কীভাবে গুলি খেতে হয়, সেই দৃশ্য আমি দেখেছি।"

বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ছাত্রদলের এই কর্মসূচি শুরু হয়। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের ফসল হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকে অভিহিত করে রিজভী বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ ঘটেছে এই গণঅভ্যুত্থানে। তিনি চট্টগ্রাম ও বিভিন্ন স্থানে প্রাণ দেওয়া শহীদদের সাহসিকতার প্রশংসা করে বলেন, "আমি হিমালয় দেখিনি, কিন্তু চট্টগ্রামের ওয়াসিম আকরামকে হিমালয়ের মতো বুক চিতিয়ে তপ্ত বুলেট বরণ করতে দেখেছি। আমি প্রশান্ত মহাসাগর দেখিনি, কিন্তু শহীদ আনাসের মায়ের চোখের জল দেখেছি যা প্রশান্ত মহাসাগরের কথা মনে করিয়ে দেয়।"

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদ পরাজিত হলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজকে সবসময় অতন্দ্র প্রহরীর মতো জাগ্রত থাকতে হবে। তিনি আরও যোগ করেন, জাতীয়তাবাদ মানেই দেশ ও জনগণের জন্য অবিরাম সংগ্রাম, যা তারেক রহমানের চিন্তা-চেতনাতেও প্রতিফলিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সারা দেশে হাজারের বেশি ছাত্র-জনতার পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী ও সমর্থক শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ছাত্রদল। তিনি জোর দিয়ে বলেন, জুলাইয়ের চেতনাকে কোনো ব্যবসায়িক উপকরণের অংশ হতে দেওয়া হবে না। দেশ চলবে সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও সামাজিক সুবিচারের ভিত্তিতে। ‘সবার আগে বাংলাদেশ’ এই মূলনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের রক্তদান সার্থক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জুলাইয়ের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের তরুণদের মাঝে কতটা দেশপ্রেম জাগ্রত করতে পারছে বলে আপনি মনে করেন?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন প্রধ

1

ট্রাম্প-নেতানিয়াহুর বিবাদকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন

2

ওসি আফতাব উদ্দিনের কোটি টাকার মিশন ভেস্তে গেল

3

ফ্রান্সের নতুন কোচ হিসেবে ২০৩০ পর্যন্ত চুক্তি করলেন জিনেদিন

4

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

5

ইরানের ভয়ে যেভাবে গোপনে তুরস্ক ছেড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

6

বিউফোর্ট দুর্গ থেকে সেনা সরাবে না ইসরাইল

7

হরমুজ প্রণালিতে টোল বসবে না

8

পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলা, অভিযুক্ত লাইনম

9

হ্যান্ডবলের পরও পেনাল্টি না পাওয়ার বিতর্ক: রেফারিদের জন্য কঠ

10

সিদ্ধিরগঞ্জে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্কের চেষ্ট

11

৩১তম সপ্তাহের প্রযুক্তি পর্যালোচনা: ভিভো এস২ ও গ্যালাক্সি এস

12

দ্য ড্রামা মুভি ২০২৬ | রবার্ট প্যাটিনসন ও জেনডায়া মুভি আপডে

13

সংসদ চলো মিছিলে যোগ দিতে হাসপাতাল ছাড়ার অনুমতি চাইলেন সোনম ও

14

প্রেমিকার সহযোগিতায় স্ত্রীকে গুলি করে হত্যা: নেপালে পালিয়েও

15

মানবসম্পদ উন্নয়ন ও বিনিয়োগে জাপানের সহযোগিতা চাইলেন প্রধান

16

বৈষম্যহীন সমাজ গঠনে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান স্পিকা

17

রাহুলের বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: মা ও পুত্রের পাশে থেক

18

বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার আইনি পদক্ষেপে ভারতীয় মুসলিমদে

19

গাজায় প্রতিদিন একটি শিশু হত্যা করেছে ইসরাইল

20