|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল, মিলতে পারে রোববার

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল

স্থগিত থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনিবার্য কারণ ও কারিগরি জটিলতার কারণে আজ এই ফলাফল প্রকাশ করা হচ্ছে না।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ফল স্থগিতের এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। এর পাশাপাশি কিছু কারিগরি জটিলতাও দেখা দিয়েছে।

বড় ধরনের কোনো সমস্যা দেখা না দিলে আগামী রোববার (১২ জুলাই) এই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছিলেন, বৃহস্পতিবারই ফল প্রকাশ করে তা পরীক্ষার্থীদের মোবাইল ফোনে পাঠিয়ে দেওয়া হবে। তবে রাতে কাজ শেষ করতে না পারার কারণে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এ বছর দেশের ৬১ জেলায় গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্যদিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছিল এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে তা শেষ হয়। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি স্কুলের পাশাপাশি এ বছর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশ নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিক্সেল ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর২ বিটা ১ প্রকা

1

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা: প্রতিমন্ত্রী

2

রিয়াল মাদ্রিদে দ্বিতীয় অধ্যায়: জোসে মরিনহোর যে ভুলগুলো এড়ান

3

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

4

বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্

5

সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

6

আন্দোলন শুরুর দিনই পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান

7

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা প্রসারিত করার আহ্বান

8

পেলের রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নেইমার: ব্রাজিলিয়ান জাদুকরে

9

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

10

সিন্ধু পানি চুক্তি: পাকিস্তানকে কোনো ছাড় নয়, অবস্থানে অনড় ভা

11

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত: ২৯ আরোহীর সবার মৃত্যুর

12

বৈশ্বিক টেক্সটাইল বাজারে উদ্ভাবনের গুরুত্ব

13

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

14

ফটিকছড়িতে প্রস্তুতি সম্পন্ন, হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্

15

সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান: জিম্বাবুয়ের লড়াকু প

16

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় ন

17

অবশেষে অপারেশন Truth Promise 4 শুরু করলো ইরান!!

18

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

19

লিগস কাপে মুখোমুখি টলুকা এফসি ও এলএএফসি: মাঠে উত্তাপ ছড়াচ্ছে

20