|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি), যার অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নিপত্র দাখিল করা যাবে এবং সেদিনই নিশ্চিত হবে ভোটের প্রয়োজন রয়েছে কি না। সংবিধান অনুযায়ী কেবল সংসদ সদস্যরা এই নির্বাচনে ভোট দেবেন এবং বর্তমান সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত। তবে বিএনপি দলীয়ভাবে এখনো তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা না করলেও, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের সম্পূর্ণ দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে।

সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম বেশ জোরালোভাবে আলোচনা রয়েছে। এর মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামও বিবেচনায় রয়েছে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সংসদীয় আসন শূন্য হওয়া এবং দলীয় ও মন্ত্রীপরিষদে সাংগঠনিক পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। অন্যদিকে, সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যান্য বিরোধীরা এখনো প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচন বর্জন, নিজস্ব প্রার্থী দেওয়া কিংবা অন্য কাউকে সমর্থন দেওয়ার মতো তিনটি সম্ভাবনা নিয়ে আগামীকাল শনিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলটির আনুষ্ঠানিক অবস্থান চূড়ান্ত হতে পারে। এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মোপ্রি পদত্যাগ করায় সংবিধানের বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট: টসে জিতে বোলিংয়ে স্বাগতিকর

1

ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে টান: বিশ্ব

2

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান জানাল যুক্তরাজ্য

3

আয়াতুল্লাহ আলী খামেনির ঐতিহাসিক শেষ বিদায়: ইরানজুড়ে বিশাল প্

4

পর্যাপ্ত ঘুমানোর পরও কেন শরীর ক্লান্ত থাকে? জেনে নিন মূল কার

5

৩৬ জুলাই স্মারক উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, ৩৬ টাকায় মিলছে

6

স্বর্ণের দাম বৃদ্ধি: ভরিতে ৫,৪৮২ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা

7

হরমুজ প্রণালিতে বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না ইরান: পররাষ্ট

8

মুনিয়োজকে কিনছে লিভারপুল

9

আপনি যদি সেটাই আবার করেন তবে আওয়ামী লীগের দোষ কী ছিল: রুমিন

10

চিকিৎসার ৮২ লাখ টাকা খরচ নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা

11

১০ বছরে সাড়ে ৮ লাখ কোটি টাকা পাচার: ২৫টি পদ্মা সেতু সম্ভব ছি

12

১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

13

মামলা, গ্রেফতার ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পরীমনি

14

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন

15

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

16

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান

17

৬০ হাজার কোটি টাকার কৃষি ঋণ ঘোষণা: প্রকৃত কৃষকদের কাছে ঋণ পৌ

18

২০ বছর ধরে লাইসেন্স ছাড়াই চলছে স্টার সিনেপ্লেক্স: অভিযানে চা

19

রাশিয়ায় মুসলিম নেতাদের গণগ্রেফতারের কারণ

20