প্রযুক্তি বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে পোকো তাদের বহুল প্রতীক্ষিত ‘ভ্যানিলা’ মডেলের Poco X8 আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাজারে উন্মোচন করেছে। এফ সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর পাশাপাশি পোকোর এই মিড-রেঞ্জ ফোনটি টেকপ্রেমীদের মধ্যে বেশ ভালোই সাড়া ফেলেছে। আকর্ষণীয় ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের কথা মাথায় রেখে ফোনটি তৈরি করা হয়েছে, যা ভারতের বাজারেও খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
নতুন এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৬.৮৩ ইঞ্চির একটি বড় অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ১২৮০x২৭৭২ পিক্সেল। ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩,৫০০ নিট পিক ব্রাইটনেসের কারণে ডিসপ্লের ভিজ্যুয়াল বেশ উজ্জ্বল ও সাবলীল হবে। ফোনটির পারফরম্যান্স পরিচালনার জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6s Gen 4 প্রসেসর। ডিভাইসটির ক্যামেরা বিভাগে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এ ছাড়া সেলফির জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
Poco X8 ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ৮৩৪০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াটের ওয়্যার্ড এবং ২২.৫ ওয়াটের রিভার্স ওয়্যার্ড চার্জিং সমর্থন করে। কোম্পানির দাবি অনুযায়ী, এই ব্যাটারি অন্তত ১,৬০০ বার চার্জ সাইকেল পার করার পরেও ৮০ শতাংশের বেশি স্বাস্থ্য বজায় রাখবে। অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ (HyperOS 3) অপারেটিং সিস্টেমে চলা এই ডিভাইসটিতে ধুলো ও পানিরোধী সুরক্ষার জন্য আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং যুক্ত করা হয়েছে। কালো, সাদা এবং কমলা এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে আসা ফোনটির ইউরোপীয় সংস্করণে ৮ জিবি ও ১২ জিবি র্যাম এবং ২৫ই জিবি স্টোরেজ অপশন রাখা হয়েছে।
মন্তব্য করুন