|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি মঙ্গলবার (২৩ জুন) সংসদ ভবনস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক ও প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

খুবই আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং উভয় দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেন। পাশাপাশি, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন অব্যাহত থাকার কথা জানান এবং বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার সুরক্ষায় বিরোধী দল এবং নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিরোধীদলীয় নেতা গ্রিন এনার্জি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সাক্ষাতের সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার অনুপ্রবেশকারী ফেরত: শুভেন্দুর দাবিতে বিতর্ক

1

লেবাননের ঐতিহাসিক টাইর শহর ছাড়ার নির্দেশ ইসরাইলের

2

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

3

পর্তুগাল বনাম স্পেন: ফিফা বিশ্বকাপ ২০২৬ রাউন্ড অফ ১৬ প্রিভিউ

4

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

5

লোহিত সাগরে জাহাজের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক প

6

জামায়াত-বিএনপি ছাড়ার আল্টিমেটাম, নতুন জোট চায় হেফাজত আমির

7

মেসিকে সেরা বললেন ইয়ামাল

8

অক্টোবরের নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু

9

জামায়াত-শিবিরের অস্তিত্ব রক্ষায় বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজ

10

এসএসসিতে সর্বোচ্চ পরীক্ষার্থী অনুপস্থিত ময়মনসিংহে, সর্বনিম্

11

আন্তর্জাতিক বাজারে তেলের দাম: সরবরাহ বৃদ্ধির চাপে অস্থির জ্ব

12

নারীদের জন্য ‘পিংক বাস’ চালুর ঘোষণা

13

ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন এবিবি

14

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের

15

রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএ

16

অস্ট্রেলিয়া সিরিজে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পেলেন লিটন দাস

17

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩৪ জনের বিশাল নিয়োগ

18

হরমুজ প্রণালিতে অস্থিরতা: বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও বর

19

আলজেরিয়া বনাম গুয়াতেমালা প্রীতি ম্যাচ: রাত দেড়টায় মাঠে নামছ

20