|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাটোরে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি, না দিলে হত্যার হুমকির চিঠি

নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবারের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে একটি হুমকিভরা চিঠি রেখে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নির্ধারিত সময়ের মধ্যে বিকাশে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ায় পুরো হিন্দুপল্লিতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

গত শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই এলাকার পালপাড়ার বাসিন্দা নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় এই চিঠি রেখে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা চিঠিটি ফেলে যায়। পরে নারায়ণের ছেলে অরুণ কুমার পাল চিঠিটি দেখতে পেয়ে পরিবার ও স্থানীয়দের বিষয়টি জানান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি গোপন রাখতে হবে এবং পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পরিশোধ করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। চিঠির নিচে ‘সেভেনস্টার কর্তৃপক্ষ’ নামটি ব্যবহার করা হয়েছে। এছাড়া একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর তা অন্য পরিবারগুলোর কাছেও ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চিঠিটি জব্দ করা হয়েছে। বর্তমানে চিঠির উৎস শনাক্ত ও এর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়ে ৩০ বছরের কারাদণ্ডে সাবেক প্রেসিডেন্ট

1

লাল কার্ডে ভরাডুবি নাকি ডমিনোজের পিৎজা উৎসব: যুক্তরাষ্ট্রের

2

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা.

3

যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করবে: ইরান দিল রহস্যময় নৌ-অবরোধের

4

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৫৭

5

আগামী সপ্তাহে ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ৭০ প্রো, জেনে

6

এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র এলাকায় ডিএমপির বিধিনিষেধ

7

শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও প্রশ্নফাঁস: মোদির ক্ষমা

8

গাবতলী থেকে দাশেরকান্দি: আলোর মুখ দেখছে এমআরটি লাইন-৫ দক্ষিণ

9

Switzerland vs Algeria: FIFA World Cup 2026 Round of 32 Prev

10

ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ ২০২৬: দেখে নিন সাম্প্রতিক ফলাফল ও আসন্

11

কাউন্টি ক্রিকেটে লিয়াম লিভিংস্টোনের ফাইফার, কেন্টের ব্যাটিং

12

যানজট নিরসনে রাজধানীর ১২০টি মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্

13

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো.

14

আজকের মুদ্রার রেট: ৬ জুলাই ২০২৬ - টাকার বিপরীতে বিভিন্ন দেশে

15

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানম

16

ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়: কোয়ার্টার ফাইনালে চ

17

সতর্কবার্তা অমান্য করায় হরমুজে তিনটি তেলবাহী জাহাজে হামলা চা

18

না ফেরার দেশে আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

19

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে দুই মাদকচক্রের সংঘর্ষে ২৬ জন নি

20