|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট মারার ঘটনায় গ্রেপ্তার ২


রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় চলন্ত মোটরসাইকেল আরোহীকে ইট ছুড়ে মেরে গুরুতর আহত ও হত্যাচেষ্টার ঘটনায় মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। আজ শুক্রবার (১২ জুন) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এই তথ্য নিশ্চিত করেন। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া এই নৃশংস হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছিল।

পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া হাজী আশরাফ আলী হাইস্কুলের সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন রাফি নামের এক যুবক। এ সময় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করার চেষ্টা করে। রাফি মোটরসাইকেল না থামিয়ে চলে যেতে চাইলে পারভেজ অত্যন্ত নৃশংসভাবে তাঁকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। ইটের আঘাতে রাফির মাথার ডান পাশে মারাত্মক জখম হয় এবং তিনি চলন্ত মোটরসাইকেলসহ পিচঢালা সড়কে ছিটকে পড়েন। পরে হামলাকারীরাই একটি অটোরিকশায় করে রক্তাক্ত রাফিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। এই ঘটনায় রাফির চাচা নূর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই ঘটনার সাথে জড়িত পারভেজ, ফয়সাল ওরফে কালু, আনোয়ার হোসেন বাবু ও আমিন নামের চারজনকে শনাক্ত করে, যার মধ্যে দুইজনকে ইতিমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে এবং জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের তারে গ্যাস বেলুন: সাময়িক বন্ধের পর ট্রেন চলাচল স

1

সংবিধান সংস্কার পরিষদে রুমিন ফারহানার শপথ না নেওয়া নিয়ে এনসি

2

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল, মোট শূন্য পাসের

3

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

4

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

5

স্বপ্নভঙ্গের বেদনায় কাসেমিরোর কান্না: ‘আমরা আমাদের দেশের মা

6

কানাডা বনাম মরক্কো: রাউন্ড অব ১৬-এর লড়াইয়ে মুখোমুখি দুই দল

7

আল-আকসা বন্ধের প্রতিবাদে সোচ্চার ৮ মুসলিম দেশ: ইসরায়েলকে চর

8

কুরাসাওয়ের অভাবনীয় ফুটবল রূপকথা

9

বিশ্বকাপ খেলায় কি নিষিদ্ধ হচ্ছেন মেসি? গুঞ্জনের অবসান ঘটিয়ে

10

গ্যালারিতে বসে স্পেনের জয় দেখা: লস অ্যাঞ্জেলেস থেকে ফুটবল ডা

11

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯

12

ব্র্যাডম্যানের মতোই ব্যাটিং করেন সূর্যবংশী’

13

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি, কঠো

14

বেতন কমিশন বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারী

15

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

16

চট্টগ্রামজুড়ে ভয়াবহ জলাবদ্ধতা ও পাহাড়ধসের শঙ্কা

17

দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আক্রান্ত সহস্রাধিক, মৃত্যু

18

কর্ণফুলী নদীর মোহনায় আটকেপড়া কনটেইনার জাহাজ ‘সিএনসি ইউরেনা

19

চিন্নাস্বামীতে কোহলির বিশ্বরেকর্ড: টি-টোয়েন্টিতে অনন্য উচ্চত

20