|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালচারাল লীগের রোগ বহু আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী

সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

দেশের বর্তমান সাংস্কৃতিক অঙ্গনের সংকট এবং তথাকথিত ‘কালচারাল লীগের’ মানসিকতার রোগ বহু আগেই প্রখ্যাত সাহিত্যিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদ ডায়াগনসিস করে গেছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন। আবুল মনসুর আহমদের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে এই পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে ফারুকী উল্লেখ করেন, আবুল মনসুর আহমদের সাহিত্য ও সমাজ নিয়ে করা বিভিন্ন পর্যবেক্ষণ বর্তমান সাংস্কৃতিক লড়াইয়ের মূল কারণকে স্পষ্ট করে। তার উদ্ধৃতি টেনে ফারুকী বলেন, বিগত দিনে আমাদের লেখক-সাহিত্যিকরা যেভাবে পশ্চিম বাংলার ভাষাকে অধিকতর শুদ্ধ ও সাহিত্যের উপযোগী মনে করতেন এবং মনের দিক থেকে পূর্ব বাংলায় না থেকে পশ্চিম বঙ্গে বসবাস করতেন, তা আজও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। সিনেমা নির্মাণে একসময় কলকাতা আর্ট হাউজ বা বলিউডকে অন্ধের মতো অনুকরণ করার পেছনেও এই কালচারাল উপনিবেশের দাসত্ব কাজ করেছে বলে মনে করেন তিনি। ফারুকীর মতে, সমস্যাটি এত আগে শনাক্ত হওয়া সত্ত্বেও দেশ স্বাধীন হওয়ার পরও কেন এই লড়াই চালিয়ে যেতে হলো, তার কারণ হলো আমরা সঠিক সময়ে আবুল মনসুর আহমদের মতো প্রতিভাদের যথাযথভাবে সেলিব্রেট বা মূল্যায়ন করতে পারিনি। তার পরবর্তী প্রজন্মের একটি অংশ আধুনিকতার নামে ভুয়া রিয়েলিটিকেই প্রগতিশীলতা হিসেবে গ্রহণ করেছিল।

নব্বইয়ের দশকের পরের পরিবর্তন নিয়ে ফারুকী লেখেন, পরবর্তী সময়ে শিল্পে নিজেদের ভাষা, স্বর ও সুর ব্যবহার শুরু করায় সেই তথাকথিত প্রগতিবাদীদের কাছ থেকে তাদের বিভিন্ন ব্রাকেটে ফেলে ছোট করার চেষ্টা করা হয়েছে। কখনো নিজেদের গানকে ‘ফোক’ বা ‘অপসংস্কৃতি’ আবার কখনো নিজেদের ‘ভাষাসন্ত্রাসী’ হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে। তবে বাঙালির নিজের স্বতন্ত্র পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো অবধারিত ছিল উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পেছনে বহু বছর ধরে এই সাংস্কৃতিক কাজগুলোই ভিত তৈরি করেছে। এছাড়া সেকুলারিজমের নামে ধর্মবিদ্বেষ এবং ধর্মকে রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার বানানোর বিরোধিতায় আবুল মনসুর আহমদের লেখা ও দর্শনের কথাও পোস্টে স্মরণ করেন সাবেক এই উপদেষ্টা। সমাজের পরিবর্তন ও কালচারাল স্ট্যাটাস কো-কে চ্যালেঞ্জ করার অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ‘সেলিব্রেটিং বাংলাদেশি লেজেন্ডস’ নামে একটি বছরব্যাপী ধারাবাহিক আয়োজন ও ক্যালেন্ডার তৈরির নির্দেশনা দেওয়ার কথা স্মরণ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসে মোল্লা সল্টে চাকরি

1

মধ্যপ্রাচ্য সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ

2

উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’!

3

ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

4

পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

5

ফাইনালে ইয়ামালকে চ্যাম্পিয়ন হতে দিতে রাজি নন মেসি, জানালেন প

6

কাতার বনাম সুইজারল্যান্ড: এক্সট্রা টাইমে কাতারের গোলে ১-১ সম

7

নেইমার ও সান্তোস: চ্যারিটি নিলামের বিতর্ক নিয়ে যে ধোঁয়াশা তৈ

8

লিগস কাপে পুয়েবাকে ৩-২ গোলে হারিয়ে সান ডিয়েগো এফসির দুর্দান্

9

বিশ্বকাপে মেসির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের খুব কাছে এমবাপ্পে

10

রুপার স্মৃতির শহর গ্লাসগোতে নতুন স্বপ্ন নিয়ে ফিরছে বাংলাদেশ

11

বিশ্বকাপের নকআউটে সুখবর: চোট কাটিয়ে পুরোপুরি ফিট স্পেনের লাম

12

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের জয়জয়কার

13

শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা ও বাস্তবায়ন

14

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ

15

দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন বাপ্পারাজ, আমিন খান, সানি

16

ইউরোপজুড়ে কেন আশঙ্কাজনক হারে বাড়ছে যৌনরোগ? জানুন কারণগুলো

17

শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না: মাওলানা আ

18

চলতি করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিল শুরু, মিলবে প্রণোদনা

19

সিনেমার প্লেব্যাকে এক অনন্ত অধ্যায়: কিংবদন্তি কণ্ঠশিল্পী সা

20