|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিয়ামিতে ফিরে অনুশীলনে লিওনেল মেসি, মাঠে নামবেন কবে?

আবারও মাঠে ফিরেছেন লিওনেল মেসি।

বিশ্বকাপ ফাইনালের হতাশা ও ছুটির দিনগুলো পেরিয়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মার্কিন মুলুকে ফিরে আবার পুরোদমে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন। পরিবারকে সময় দিয়ে রোজারিও থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পরদিনই তিনি ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে যোগ দেন। বুধবার ভোরে ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণ করার পর ক্লাব কোচ অ্যাঞ্জেল গিয়ের্মো হয়োসের অধীনে অনুশীলনে অংশ নেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির অনুশীলনে ফেরার ছবি প্রকাশ করে ক্লাবটি।

আসন্ন ব্যস্ত সূচির মাঝে আগামী শনিবার এমএলএসে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ থাকলেও, ধারণা করা হচ্ছে আগামী ৫ আগস্ট অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে লিগস কাপের ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন মেসি। এরপর গ্রুপ পর্বে মনতেরেই ও লেওনের বিরুদ্ধে লড়বে তার দল। ক্লাব ফুটবলের এই ব্যস্ততার পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে আগামী সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে তার পরবর্তী পদক্ষেপ পরিষ্কার হতে পারে। এছাড়া আগামী ১৬ সেপ্টেম্বর মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে চ্যাম্পিওনেস কাপের ফাইনালে মাঠে নামার কথা রয়েছে ইন্টার মিয়ামির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে প্রাণ হারালেন বাবা

1

মিশরের গোল বাতিল ফিফার নিয়ম বহির্ভূত: জানালেন সাবেক রেফারি গ

2

জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর চেষ্টা চলছে: সাদিক কায়েম

3

ম্যাক ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’

4

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যে

5

নিখোঁজ নানাকে ফিরে পেলেন ছোটপর্দার হিমি

6

আজকের মুদ্রার রেট: ১৪ জুলাই ২০২৬

7

আজকের মুদ্রার রেট: ১ আগস্ট ২০২৬

8

ইরাকে বাস উল্টে ভয়াবহ আগুন, নিহত ২১

9

হাসান মাহমুদের বোলিং তোপের পর মুমিনুল-তানজিদের অবিচ্ছিন্ন জু

10

মাশহাদে নেওয়া হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন: আজই দাফন

11

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট: ‘বগল সম্পাদক’দের বিরুদ্ধে হুঁশি

12

ইতিহাস গড়ে নকআউটে মিশর, ভিএআরের সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ ইরানের

13

বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শীর্ষ

14

এখন আর কেউ বলবে না কেপ ভার্দে কোথায়’: বিশ্বকাপ থেকে পাওয়া নত

15

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে বিস্ফোরক ইঙ্গিত মোহাম্মদ সা

16

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

17

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দুই বছরের কা

18

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল: প্রীতি ম্যাচে সেলেসাওদে

19

নিজেদের করা আইনেই আ.লীগের বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর আমিনুল

20