|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্যাডেল রিকশা নিষিদ্ধ ও প্রাইভেট কার নিয়ন্ত্রণে আইনি নোটিশ

পায়েচালিত রিকশাকে ‘আধুনিক দাসত্ব’ হিসেবে অভিহিত করে তা অবিলম্বে নিষিদ্ধ করার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং ব্যাটারিচালিত রিকশার জন্য বৈজ্ঞানিক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, পরিবেশ সচিব, বিআরটিএ’র চেয়ারম্যান এবং এনবিআর চেয়ারম্যানকে এই নোটিশে বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুনের পক্ষে এই নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে তা জানাতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে যুক্তি দেওয়া হয়েছে যে, দেশের মাত্র ১ শতাংশের কম মানুষ ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেটকার ব্যবহার করলেও তা সড়কের সিংহভাগ জায়গা দখল করে রাখে। বিপুল পরিমাণ জ্বালানি আমদানির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারি ভর্তুকির ওপর যেমন চাপ তৈরি হচ্ছে, তেমনি এসব গাড়ি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া চরম বায়ুদূষণ ঘটিয়ে সংবিধান স্বীকৃত জনস্বাস্থ্য ও জীবনের অধিকারকে বিপন্ন করছে। তাই প্রাইভেটকারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং উচ্চহারে পরিবেশ কর ধার্যের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, চরম দারিদ্র্যের কারণে প্রান্তিক মানুষ পায়েচালিত রিকশার যে হাড়ভাঙা খাটুনি খাটতে বাধ্য হন, তা তাদের অকাল বার্ধক্য ও স্থায়ী শারীরিক ক্ষতির কারণ ঘটায়। সংবিধানের ৩৪ অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ, তাই অমানবিক এই প্যাডেল রিকশা বন্ধের জোরালো দাবি তোলা হয়েছে।

পাশাপাশি দেশের ৯৯ শতাংশ সাধারণ মানুষের যাতায়াত ও অর্থনীতি সচল রাখতে ব্যাটারিচালিত রিকশাকে একটি মানবিক ও আধুনিক রূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। গতি, ব্রেকিং সিস্টেম ও কাঠামোগত নিরাপত্তার জন্য এই খাতের দ্রুত একটি বৈজ্ঞানিক নীতিমালা প্রণয়নের তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠ মানুষের যাতায়াত নিশ্চিত করাকে ডকট্রিন অব প্রপোরশনালিটি অনুযায়ী ন্যায়সঙ্গত বলে উল্লেখ করা হয়। বেকারত্ব দূর ও যানজট কমাতে রাইড শেয়ারিং, রেন্ট-এ-কার এবং মিটারভিত্তিক গাড়ি সেবাকে উৎসাহিত করার আহ্বান জানিয়ে জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় গণপরিবহন ও নিরাপদ রিকশাকে প্রাধান্য দেওয়ার দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন ২০২৬ |

1

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসল

2

হিজবুল্লাহর দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রে

3

অপরাধ ভুলে যাওয়া হবে না: ইরান

4

খামেনির হ*ত্যার সহযোগী দেশ দুবাই কাতার আরব আমিরাত

5

মানসিক স্বাস্থ্যজনিত কারণে ক্যাটসআই ছেড়েছেন সোফিয়া লাফোর্টেজ

6

টাঙ্গাইলে পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: শঙ্কার মুখে ১৪

7

রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ

8

অভিনয়ে বিরতির পর যেভাবে যমজ সন্তানদের সামলাচ্ছেন অভিনেত্রী স

9

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৬: জেনে নিন দ্রুত ফল দেখার

10

বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় নয়, সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জব

11

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের ১৬ পরিবার পেল ৬৪ লাখ টাক

12

রাশিয়া-ইউক্রেন সীমান্তে নতুন উত্তেজনা: পালটাপালটি হামলায় নিহ

13

১৬ আগস্ট বিএনপির প্রথম ছয় মাস পূর্ণ: বড় রদবদলের মুখে মন্ত্রি

14

ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: ২ ব্যবসায়ী নিহত, আহত ৩০

15

২০২৬ বিশ্বকাপ ফাইনাল: স্পেনকে এগিয়ে রাখছেন টনি ক্রুস, মেসির

16

দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে: বন্যা পরিস্থিতির সর্বশেষ আ

17

চরম আকর্ষণে রাতের আকাশ: শুরু হয়েছে পার্সিড উল্কাবৃষ্টির চরম

18

লুইস ফাররাখানের স্ত্রী ও নেশন অব ইসলামের ফার্স্ট লেডি খাদিজা

19

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ফল পুনঃনিরীক্ষণের আবে

20