|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই গণহত্যার দ্রুত বিচার ও ৭ দফা দাবিতে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দলীয় জোট

ছবি: সংগৃহীত।

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার দ্রুত এগিয়ে নেওয়ার সুনির্দিষ্ট দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ অন্যান্য নেতারা প্রতিনিধিত্ব করেন।

স্মারকলিপিতে উত্থাপিত সাত দফা দাবিতে বলা হয়, জুলাই-আগস্টের প্রধান ঘটনাস্থল ও দেশের ৬১ জেলায় ঘটে যাওয়া অপরাধের তদন্ত কার্যক্রমে অস্বাভাবিক ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, যা বিচারপ্রার্থী ও ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে গভীর শঙ্কার সৃষ্টি করেছে। অভিযুক্ত অনেক পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের চিহ্নিত অপরাধীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শেষ করে জড়িত সামরিক-বেসামরিক অপরাধীদের আইনের আওতায় এনে বিচারকার্য নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে শেষ দেখা দেখতে দেয়নি কেউ: জাহের আলভী

1

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনার

2

আগামী ২৪ ঘণ্টায় যেসব অঞ্চলে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

3

আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে হতবাক ভারত: সিরিজ হারের

4

করমুক্ত আয়সীমা বৃদ্ধি ও টিআইএন বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব

5

রক্তক্ষয়ী আন্দোলনের বিনিময়ে ক্ষমতায় এসেছে বিএনপি: রুহুল কবির

6

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সু

7

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক বিতর্ক: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

8

ঈদে যানজট রোধে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ: ডিএমপি কমিশ

9

চট্টগ্রামে ৪২ বছরের রেকর্ড বৃষ্টি: জনজীবন স্থবির ও রেল চলাচল

10

পর্তুগাল বনাম স্পেন: ফিফা বিশ্বকাপ ২০২৬ রাউন্ড অফ ১৬ প্রিভিউ

11

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী

12

বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্

13

২১০০ সালের মধ্যে ডুববে বাংলাদেশের ১৭%! মানচিত্র থেকে হারানোর

14

২০৩০ বিশ্বকাপে কি ফিরবেন নেইমার? জল্পনা তুঙ্গে

15

দলীয় সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মোহাম্মদ ফরাসউ

16

মেসির রেকর্ডের দিকে নজর নেই এমবাপ্পের, লক্ষ্য এখন বিশ্বকাপ ট

17

সন্ত্রাস বিরোধী মামলা: রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আশিক

18

এইচএসসি পরীক্ষার সকালে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর

19

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি চালুর ঘোষণ

20