|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসিকে থামানো অসম্ভব, স্পেনকে ভিন্ন পরামর্শ ইনিয়েস্তার

ফুটবল বিশ্বকাপের ফাইনালের মহারণে রবিবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচের আগে ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন স্পেনের কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। তার মতে, মাঠে মেসিকে পুরোপুরি আটকে রাখা প্রায় অসম্ভব একটি কাজ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাস্তো দে কোপে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘তাকে পুরোপুরি থামিয়ে দেওয়া অসম্ভব। স্পেনের উচিত হবে মেসিকে নিয়ে অতিরিক্ত উদ্বেগ না দেখিয়ে নিজেদের কৌশলের ওপর গুরুত্ব দেওয়া। কীভাবে আর্জেন্টিনাকে চাপে ফেলা যায়, নিজেদের সুযোগ তৈরি করা যায় এবং সেই সুযোগগুলো কাজে লাগানো যায় সেদিকেই মনোযোগী হতে হবে।’

বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ মেসির প্রশংসা করে ইনিয়েস্তা আরও বলেন, ‘ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসেও মেসি যে স্তরের ফুটবল খেলছেন, তা এককথায় অসাধারণ। তার পারফরম্যান্স ও দৃঢ়তা দেখে কেবল শ্রদ্ধাই জানানো যায়।’

চলতি বিশ্বকাপে লুইস দে লা ফুয়েন্তের নেতৃত্বাধীন স্প্যানিশ দল এখন পর্যন্ত অপরাজিত এবং মাত্র একটি গোল হজম করেছে। ইনিয়েস্তার মতে, বর্তমান স্পেনের পারফরম্যান্স গ্রাফ ক্রমাগত ওপরের দিকে উঠেছে এবং দলটি পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে যাচ্ছে। দলের খেলোয়াড়দের কোনো ধরনের ভয় না নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠে প্রত্যেকেই নিজের ভূমিকা সম্পর্কে সচেতন।

২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে গোল করে স্পেনকে চ্যাম্পিয়ন করা ইনিয়েস্তা মনে করেন, ফাইনালের মঞ্চে কে গোল করল বা কে গোল করল না, তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। দলের লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া। গোল যেই করুক, শেষ পর্যন্ত দলের জয়ই আসল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন এই স্প্যানিশ কিংবদন্তি। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে রবিবা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার হাই

1

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, ট্রেন চলাচল বিঘ্নিত

2

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ক্ষুব্ধ অরিজিৎ সি

3

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু

4

প্রিন্স সিনেমার স্টার সিনেপ্লেক্স শো টাইম ও বক্স অফিস আপডেট

5

অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ পেলেন মিজানুর রহমান আজহারি: বাত

6

চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বিএনপি: মির্জা ফখ

7

শোক আর প্রতিবাদের প্রতীকী সমাহার: খামেনির দাফন অনুষ্ঠানে লাল

8

ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা: বিব্রত এমপি মনিরুল হক চৌধুরী

9

ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূ

10

স্ত্রীর খোঁজে ফুলবাড়ীতে চীনা নাগরিক

11

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

12

ম্যানচেস্টার সিটির কাছে রদ্রির জন্য প্রথম আনুষ্ঠানিক প্রস্তা

13

মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মধ্যপ্রাচ্যে যুদ্

14

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর দৃঢ় অঙ্গীকার পু

15

হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া

16

এমএলসি ২০২৬: এমআই নিউইয়র্ককে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সা

17

বরিশাল সিটি করপোরেশনে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

18

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের বিয়ে বিতর্ক: কাজীর ভাইরাল অড

19

সাকিবকে টপকে ফেসবুকে দেশের সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী এখন

20