|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক’

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি। দীর্ঘ তিন বছরের কারাবাস ও সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবনযাপনের ফলে ইমরানের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে দাবি করে অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের জোর দাবি জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলভি জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে ইমরান খানের মানসিক চাপ, অনিদ্রা, বুক ধড়ফড় করা এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যাগুলো এখন চরমে পৌঁছেছে।

পোস্টে আলভি আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকাটাই ইমরান খানের মানসিক চাপের মূল কারণ। এছাড়া তার হৃদস্পন্দনের হার বৃদ্ধি পাওয়ায় তিনি শঙ্কা প্রকাশ করেছেন এবং ২৪ ঘণ্টার হোল্টার মনিটরসহ ইকোকার্ডিওগ্রাম, স্ট্রেস টেস্ট ও কার্ডিয়াক সিটি এনজিওগ্রামের মতো জরুরি পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ করেছেন। সরকারি চিকিৎসকদের ওপর পরিবার ও জনগণের অনাস্থার কথা জানিয়ে তিনি একটি স্বাধীন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে, গত সাত মাস ধরে বাবা ইমরান খানের সঙ্গে পরিবার, আইনজীবী ও চিকিৎসকদের সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলে সুলেমান ও কাসিম খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামার স্টার শাওয়ার: নাসা-র সাথে উপভোগ করুন Perseid উল্কাবৃষ

1

ব্রাজিলের জয়ের পর গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টকে বিদ্রুপ করলেন

2

২০ বছরের উন্নয়নবঞ্চনার অবসান ঘটল বগুড়ায়: প্রতিমন্ত্রী শাহে আ

3

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির মিত্র দেশগুলোকে ইরানের কড়া হুঁশ

4

ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসি

5

আকাশ সুরক্ষা জোরদার: ইরানজুড়ে ৩ হাজার ৮০০ স্থানে বিমান প্রত

6

বিশ্ববাজারে বড় দরপতন: স্বর্ণ ও রুপার দাম কমলেও ঊর্ধ্বমুখী তে

7

বল পায়ে না থাকলেও রদ্রির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: হান্সি

8

Switzerland vs Bosnia Prediction: ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান

9

মেহেরপুরে ফিশিং লিংকের ফাঁদে ব্যবসায়ী: ২৫ হাজার টাকা লুটে নি

10

৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের ছুটি: কাদের জন্য থাকছে না এই ছু

11

নেত্রকোনা সফরে দুই প্রতিমন্ত্রী, লুৎফুজ্জামান বাবরের সংবর্ধন

12

হবিগঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ১৫

13

সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়াতে সরকারের ওপর ব্যবসায়ীদের চ

14

রণসজ্জায় সংযুক্ত আরব আমিরাত: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব

15

সেমিফাইনালের পথে বড় বাধা: নিষেধাজ্ঞার ঝুঁকিতে ১৭ তারকা ফুটবল

16

৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দেশের বেসরকারি খাতের ঋণ প্র

17

বার্লিনে ইসরায়েলে অস্ত্র পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ: গ্রেফতার

18

নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান

19

জামালপুরে তেলের গুজবে ফেসবুক পোস্ট: ইসলামপুরে মোটরসাইকেল চাল

20