|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে সংঘর্ষে আহত ছাত্রশক্তি নেতার চোখে আলো ফেরার শঙ্কা নেই: জাবের বিন নূর

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে (১৯) নিয়ে আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য সচিব জাবের বিন নূর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেওয়া ওই পোস্টে তিনি জানান, চিকিৎসকদের মতে সংঘর্ষে আহত আলিফের একটি চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে এবং অস্ত্রোপচারের মাধ্যমে কেবল চোখের বাহ্যিক আকৃতি ঠিক রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি তার অন্য চোখ ও মস্তিষ্কেও জটিলতা দেখা দেওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়।

পোস্টে আলিফের পারিবারিক সংগ্রাম ও ব্যক্তিগত লড়াইয়ের চিত্র তুলে ধরে জাবের বিন নূর লিখেছেন, ‘মাত্র ইন্টার পড়া একটা ছেলের জীবন অন্ধকার হয়ে গেল।’ তিনি উল্লেখ করেন, মানসিকভাবে অসুস্থ মা, শারীরিকভাবে অক্ষম বাবা এবং অটিজম আক্রান্ত ছোট ভাইকে নিয়ে গড়া সংগ্রামমুখর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েও আলিফ দেশ ও সমাজের পরিবর্তনের স্বপ্ন দেখতেন। প্রান্তিক পরিবারের সন্তানদের নেতৃত্ব দেওয়ার সুযোগ সীমিত করার অভিযোগ তুলে এই তরুণ নেতার ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। উল্লেখ গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী ওই সংঘর্ষের পর থেকে চিকিৎসাধীন রয়েছেন ১৯ বছর বয়সি এই ছাত্রনেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ৮ বিমানবন্দরে ১ লাখ

1

স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন ৩০ আগস্

2

সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে তেল পরিবহন বেড়ে ৫৮ লাখ ব্যারেল

3

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি: থাকবেন রাষ্

4

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী

5

তোরেসের ১০৬ মিনিট, স্পেনের অনন্ত অপেক্ষার অবসান

6

সৌদি আরবে গৃহকর্মীদের আকামা বা রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ও

7

অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায় যুক্ত হলেন অভিনেত্রী তমা ম

8

হুথিদের অবরোধের মধ্যেও বাব আল-মান্দেবে নিরাপদে চলাচল করছে চী

9

ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্

10

ইসলামাবাদের শান্তি আলোচনা: চুক্তির খুব কাছে গিয়েও ব্যর্থ ইরা

11

বিজিবি-বিএসএফ তর্কের মাঝে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলল

12

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরো

13

এমএলএস: নিউ ইয়র্ক সিটি এফসির মুখোমুখি রেড বুল নিউ ইয়র্ক

14

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল

15

বায়ার্ন মিউনিখ বনাম জেজু এফসি ম্যাচের পরিসংখ্যান ও পজিশন বিশ

16

বৃষ্টি আইনে পর্তুগালের কাছে ৯১ রানে হারল চেক প্রজাতন্ত্র

17

ফাইনালে কীভাবে মেসিকে আটকে বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

18

শ্রীলঙ্কার বিপক্ষে নারী ওয়ানডে দল ঘোষণা: নতুন মুখ জয়িতা, ফ

19

অস্ত্র জমা দিয়ে ফুলেল শুভেচ্ছা পেলেন সালথাবাসী

20