|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছ-মুরগির ফিডে ক্ষতিকর উপাদান: প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিল সরকার

ফাইল ছবি

মাছ-মুরগির ফিডে ক্ষতিকর উপাদান: প্রতিষ্ঠানগুলোকে দুই মাসের আলটিমেটাম সরকারের

মাছ, মুরগি, হাঁসসহ বিভিন্ন প্রাণিসম্পদের ফিড উৎপাদনে সরকারি নীতিমালা বা গাইডলাইনের বাইরে ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগে সংশ্লিষ্ট ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে দুই মাসের সময় বেঁধে দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে সরকারি নির্দেশনা মেনে নিরাপদ ফিড উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময় পর মাঠ পর্যায়ে ফিড মিল ও বিক্রয়কেন্দ্রে গিয়ে নিয়মিত পণ্যের মান পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কঠোর অবস্থানের কথা জানান।

ফিডে ক্ষতিকর উপাদান ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার শুধু মাছ বা প্রাণিসম্পদ উৎপাদনের ওপর জোর দিচ্ছে না, বরং ‘সেফ ফুড’ বা নিরাপদ খাদ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের নিয়ে ইতিমধ্যে বৈঠকও করা হয়েছে। তিনি আরও জানান, মাঠ পর্যায়ে তদন্ত করে কিছু অনিয়ম বা গাইডবহির্ভূত উৎপাদনের সত্যতা পাওয়ার পরই প্রতিষ্ঠানগুলোকে দুই মাসের সময়সীমা দেওয়া হয়েছে।

খাদ্যের মানের প্রশ্নে বর্তমান সরকার অত্যন্ত কঠোর ও আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা ওই মিলগুলো ভিজিট করব। মাঠ পর্যায়ে তাদের যে পণ্য আছে, সেল সেন্টারে গিয়ে আমরা টেস্ট করতে যাব। খাদ্যের ব্যাপারে, বিশেষ করে কোয়ালিটি ফুডের ব্যাপারে—সেটা মাছ হোক, মুরগি, হাঁস, গরু-ছাগল কিংবা শাকসবজি—আমরা প্রচণ্ড সিরিয়াস। আমরা যতটুকু উৎপাদন করি, ওটা যেন সত্যিকারের অর্থে মানুষের কল্যাণে আসে।” নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চকক্ষ কি বাংলাদেশের নতুন রাজনৈতিক বোঝা হতে যাচ্ছে?

1

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬টি দ্বৈরথ

2

বরুণ ধাওয়ানের পরিবার ও আন্ডারওয়ার্ল্ড হুমকির স্মৃতি ২০২৬ |

3

৭০০০ এমএএইচ ব্যাটারির প্রোটোটাইপ কেন বাদ দিল স্যামসাং?

4

কেকেআরে যোগ দিতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি ব্যবস্থার পথ

5

জিম্বাবুয়ের ব্যাটিং ধস: নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে চাপে সফ

6

ফের তেতে উঠছে তেলের বাজার: মার্কিন-ইরান উত্তজনা ও বিশ্ব অর্থ

7

সাবেক মুখ্য সচিব কায়কাউস ও সাবেক এমপি নাসিমের বিরুদ্ধে দুর্

8

সুদানের ভয়াবহ গৃহযুদ্ধ: ছয় মাসে ৩০০ শিশুর প্রাণহানি ও মানবিক

9

ডিএনসিসি মশক নিয়ন্ত্রণ পুরস্কার ঘোষণা ২০২৬ | প্রশাসক শফিকুল

10

ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত

11

মধ্যপ্রাচ্যের ‘প্রতিরোধ গোষ্ঠী’কে ট্রাম্প স্বীকৃতি দিয়েছেন,

12

করাচির নাগরিক দুর্দশায় হতাশ, জন্মশহর ছাড়ছেন শহীদ আফ্রিদি

13

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কাজ বৈধ

14

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫৭

15

নাটোরে হাসপাতালে রোগীর মাকে ধর্ষণ, তদন্ত কমিটি

16

সাভারে আসামি পালানোর ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার

17

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

18

ইসরাইলের অস্তিত্ব রক্ষায় নেতানিয়াহুকে পদ থেকে সরানোর দাবি বি

19

গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্যমন্ত্রী

20