|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাপদাহে মাতল সুরের উৎসব

প্রচণ্ড তাপদাহকে উপেক্ষা করে ফ্রান্সজুড়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী ‘ফেত দ্য লা মিউজিক’ বা বিশ্ব সঙ্গীত উৎসব। গত রোববার (২১ জুন) রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহর, জনপদ ও পর্যটন এলাকাগুলোতে হাজারো শিল্পী ও লাখো দর্শকের অংশগ্রহণে এই উৎসব এক বিশাল সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়। ১৯৮২ সালে ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া এই উৎসবটি এখন বিশ্বের ১২০টিরও বেশি দেশে সমাদৃত। আবহাওয়া বিভাগ দেশের একাধিক অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করলেও সঙ্গীতপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও আয়োজকদের সচেতনতায় উৎসবের আমেজে কোনো ভাটা পড়েনি। দর্শকদের নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে পর্যাপ্ত 

প্যারিসের ঐতিহাসিক চত্বর, পার্ক, ক্যাফে এবং বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে দিনভর ও রাত পর্যন্ত চলেছে সঙ্গীত পরিবেশনা। জ্যাজ, রক, পপ, শাস্ত্রীয়, লোকসঙ্গীত, র‌্যাপ এবং ইলেকট্রনিক মিউজিকসহ বিভিন্ন ধারার শিল্পীরা এতে অংশ নিয়েছেন। লিয়ঁ, মার্সেই, তুলুজ, লিল, স্ট্রাসবুর্গ ও বোর্দোর মতো প্রধান শহরগুলোতে মানুষের স্রোত দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্পেন, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পর্যটকরা এই উৎসবের বৈচিত্র্যময় পরিবেশ উপভোগ করেছেন।

বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণ

এবারের উৎসবে বাংলাদেশি কমিউনিটির সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্যারিসের ও-বার-ভিয়ে, লা কুরনেভ এবং গার দ্য নর এলাকায় আয়োজিত বাংলা গানের অনুষ্ঠানগুলো প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি সঙ্গীতপ্রেমীদেরও নজর কেড়েছে। বিশেষ করে ও-বার-ভিয়ে এলাকায় ‘এসকে সাউন্ড’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর রাহুল আনন্দের পরিবেশনা এক বিশেষ মাত্রা যোগ করে।

ফরাসি সংস্কৃতি বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে বিদ্যমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও জলবায়ুজনিত চ্যালেঞ্জের সময়ে ‘ফেত দ্য লা মিউজিক’ মানুষের মধ্যে সামাজিক সংযোগ এবং সাংস্কৃতিক সম্প্রীতির এক শক্তিশালী মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। চার দশকেরও বেশি সময় ধরে চলা এই উৎসবটি এখন ফ্রান্সের অন্যতম বৃহৎ এবং জনসম্পৃক্ত সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম ২০০ ডলার ছাড়ানোর সম্ভাবনা ২০২৬ | ইরান-ট্রাম্প উত্ত

1

সাংবাদিকদের ওপর চটেছেন নেইমার, ব্রাজিলের সংবাদমাধ্যম নিয়ে কর

2

অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

3

পদ্মভূষণ পেলেন অলকা ইয়াগনিক

4

সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো

5

সতর্কবার্তা অমান্য করায় হরমুজে তিনটি তেলবাহী জাহাজে হামলা চা

6

টানা বর্ষণে স্বস্তি: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়ল

7

শুভেন্দু বাবুকে থামান: সংসদে জি এম সিরাজ

8

ইউরোপজুড়ে কেন আশঙ্কাজনক হারে বাড়ছে যৌনরোগ? জানুন কারণগুলো

9

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দিচ্ছে সরকার

10

বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শীর্ষ

11

রক্তক্ষয়ী আন্দোলনের বিনিময়ে ক্ষমতায় এসেছে বিএনপি: রুহুল কবির

12

আবেগের জোয়ারে কি সেমিফাইনালে পা রাখতে পারবে আর্জেন্টিনা?

13

৬ হাজার পাউন্ড থেকে ৬ বিলিয়নের সাম্রাজ্য: কীভাবে বদলে গেল ক

14

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ

15

দেশে মোট ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে নতুন

16

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬টি দ্বৈরথ

17

রোনালদোর পাশে দিয়াজ, সমালোচনা উড়িয়ে বার্তা

18

দেশীয় টায়ার শিল্পে সুরক্ষা দাবি

19

বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরা

20