|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কত টাকা থাকলে ফিতরা দিতে হবে? জেনে নিন ২০২৬ সালের নেসাব ও হার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী সাহিবে নেসাব বা সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের ওপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাধারণত ১ শাওয়াল ফজর উদয়ের সময় জীবনধারণের মৌলিক প্রয়োজন ও ঋণ বাদে যদি কারো কাছে সাড়ে ৫২ তোলা রুপার সমমূল্যের অতিরিক্ত সম্পদ থাকে, তবেই তার ওপর ফিতরা আবশ্যক হয়। এ বছর (১৪৪৭ হিজরি/২০২৬ সাল) রুপার বাজারদর অনুযায়ী জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকার ফতোয়া বিভাগ জাকাত ও ফিতরার নেসাব নির্ধারণ করেছে ২,৩০,০০০ টাকা। অর্থাৎ, ঈদের দিন সকালে যদি কোনো মুসলিমের কাছে এই পরিমাণ নগদ অর্থ বা সমমূল্যের অপ্রয়োজনীয় আসবাব ও ভূ-সম্পত্তি থাকে, তবে তাকে অবশ্যই ফিতরা দিতে হবে।

হাদিসের নির্দেশনা অনুযায়ী, পরিবারের কর্তা ব্যক্তি তার নিজের এবং তার ওপর নির্ভরশীল নাবালগ সন্তানদের পক্ষ থেকে এই সদকা আদায় করবেন। সাদাকাতুল ফিতর মূলত আটা, যব, কিসমিস, খেজুর বা পনির এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দিয়ে বা তার বাজারমূল্য পরিশোধের মাধ্যমে আদায় করা যায়। এ বছর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার হিসাব অনুযায়ী আটার মানদণ্ডে জনপ্রতি ফিতরা ১০০ টাকা এবং কিসমিসের মানদণ্ডে সর্বোচ্চ ২,৮০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির ঘোষণা অনুযায়ী, এ বছর সর্বনিম্ন ফিতরার হার ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা

উল্লেখ্য যে, ফিতরা আদায়ের মূল উদ্দেশ্য হলো দীর্ঘ এক মাসের সিয়াম পালনের ভুলত্রুটি মার্জনা এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়া। সামর্থ্যবানদের জন্য উত্তম হলো নিজেদের আর্থিক অবস্থা বিবেচনা করে আটার পরিবর্তে কিসমিস, খেজুর বা পনিরের মূল্যে ফিতরা আদায় করা, যাতে দরিদ্ররা বেশি উপকৃত হতে পারে। এই অর্থ ঈদের নামাজের আগেই অভাবীদের হাতে পৌঁছে দেওয়া সুন্নত, যাতে তারা এটি দিয়ে ঈদের উৎসবে শামিল হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ ফিফা বিশ্বকাপ থিম সং শাকিরা ও বুর্না বয়ের ‘দাই দাই’ মুক

1

এসএসসিতে সর্বোচ্চ পরীক্ষার্থী অনুপস্থিত ময়মনসিংহে, সর্বনিম্

2

টাইব্রেকারের নিয়মে বড় বদল আনছে ফিফা

3

ব্রিস্টলের আকাশচুম্বী আবাসন প্রকল্পে ইসরাইলি অর্থায়ন: বিতর্ক

4

ভারতের ফারিদাবাদে স্কুলেই শিক্ষিকাকে নৃশংসভাবে খুন, গ্রেপ্তা

5

‘দুঃস্বপ্নের মতো দুই দিন’: দুবাইয়ে বিস্ফোরণের আতঙ্কে নির্ঘুম

6

রাজধানীর মিরপুরে ১১ তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন

7

আর্জেন্টিনার ইসলামের ইতিহাস ও বর্তমান

8

প্রাইজবন্ডের ১২৪তম ড্র ঘোষণা: প্রথম পুরস্কার জিতেছে ০৭৮৬৩৪৫

9

১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

10

কে এই আকিব নবি? জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে সুযোগ পে

11

আন্দোলনের সাফল্যের পর ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ নিয়ে রাজনৈত

12

কিশোরদের সুরক্ষায় মেটা এআই চ্যাটবটে যুক্ত হলো অভিভাবক সতর্কব

13

সাংবাদিকরা এখন অনেক বেশি চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্যমন্

14

লক্ষ্মীপুরে ৮ বছর বয়সেই পবিত্র কুরআনের হাফেজ হলো শিশু আব্দুর

15

লারা-যুবরাজের মতো ম্যাচ জেতাতে চান বৈভব: লক্ষ্য রাজস্থানকে চ

16

ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে মার্কিন প্রেসিডেন্ট

17

সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত

18

অপহরণ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান

19

দেশের পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষজ্ঞদের সঙ্

20