|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যাংক খাতে বাড়ল কোটিপতি আমানতকারী, তবে কমল জমানো আমানত

ব্যাংক খাতে পরিবারভিত্তিক সঞ্চয়ে কোটিপতির সংখ্যা বাড়লেও তাদের জমানো আমানতের স্থিতি কমেছে। তবে এর বিপরীতে ক্ষুদ্র ও লাখপতি সঞ্চয়কারীদের সংখ্যা ও তাদের সঞ্চয়ের পরিমাণ দুটোই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের মার্চ মাসের তুলনায় জুন প্রান্তিকে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৫৬ জন বেড়ে মোট ৪০ হাজার ৭০১ জনে দাঁড়িয়েছে। তবে একই সময়ে তাদের জমানো আমানতের পরিমাণ ১ হাজার ২০০ কোটি টাকা কমে ৯০ হাজার ২০০ কোটি টাকায় নেমে এসেছে। সংশ্লিষ্টদের মতে, কোটিপতি আমানতকারীরা ব্যাংকে টাকা জমিয়ে না রেখে সরকারের ট্রেজারি বিল, সঞ্চয়পত্র কিংবা অন্যান্য খাতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছেন।

এর বিপরীতে, ক্ষুদ্র ও লাখপতি সঞ্চয়কারীদের সংখ্যা ও আমানত দুটোই বেশ ভালো হারে বেড়েছে। মার্চ থেকে জুনের মধ্যে এই ক্যাটাগরিতে নতুন করে ৩২ লাখ ৫৭ হাজার ৭৫৮ জন আমানতকারী যুক্ত হয়েছেন এবং তাদের সঞ্চয় বেড়েছে ৩১ হাজার ১০০ কোটি টাকা। জুনে ক্ষুদ্র ও লাখপতিদের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৫৬ হাজার ৪০০ কোটি টাকায়। মূলত ছোট ও মাঝারি মানের এই সঞ্চয়কারীদের ওপর ভর করেই ব্যাংক খাতের সামগ্রিক আমানতে প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাধারণ মানুষ তাদের সঞ্চয়ের প্রধান নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এখনো ব্যাংককেই বেছে নিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, মা ও শিশুর দ

1

নাঈমকে মারধর: তীব্র ক্ষোভ তামিম ইকবালের

2

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবাসন ঠিকানা নিবন্ধন বাধ্যতামূলক

3

সমালোচকদের ‘আবর্জনা’ বললেন হুগো ব্রুস

4

৯ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

5

সাবেক এনবিআর কর্মকর্তা মুনীম-ঈদতাজুলসহ সংশ্লিষ্টদের ব্যাংক হ

6

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে

7

এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনার অডিও ফাঁস

8

শেয়ারবাজারে চাঙ্গা ভাব

9

ইরান যুদ্ধ: রিপাবলিকান সিনেটরের সঙ্গে ট্রাম্পের বাগবিতণ্ডা

10

নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি সফল হয়েছে

11

রাশিয়ার ওয়াইল্ডবেরিজ গুদামে ইউক্রেনীয় ড্রোন হামলা, আহত ১৫

12

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: সেমিফাইনালের আগে ফিট ডেক্লান রাই

13

ম্যানচেস্টার সিটির নজরে চেলসি উইঙ্গার পেড্রো নেতো: দলবদলের খ

14

মর্যাদা রক্ষার লড়াইয়ে ফুটবলাররাও: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

15

দুর্নীতির দায়ে গ্রেফতার শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ওয়া

16

সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্র

17

গাজা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে সমালোচনার মুখে অ্যান্ডি বার্ন

18

রাকসু তহবিলের লাখ লাখ টাকার হিসাব জমা না দেওয়ার অভিযোগ

19

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিয়োগ: এক্সিকিউটিভ পদে চাকরির স

20