|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালমুড়ি কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, পাংশায় বৃদ্ধ দোকানি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক বৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি লুৎফর রহমানের দোকানে ঝালমুড়ি কিনতে গিয়েছিল। এ সময় লোভ দেখিয়ে কৌশলে লুৎফর তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা খুলে বললে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত লুৎফর রহমানকে আটক করে মারধর করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লুৎফরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওসি শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন যে, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মেডিকেল রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নৃশংস এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে বিক্ষোভ ও সংঘর্ষে পুলিশসহ নিহত ১১

1

চীন সফরে গিয়ে বিসিবির শৃঙ্খলা কমিটির তোপের মুখে লিটন দাস

2

ইসলামাবাদে চারদেশীয় বৈঠক ও ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ ২০২৬ | শা

3

২৪ বছর পর বিশ্বকাপে এসে ২ ম্যাচেই বিদায় তুরস্কের

4

পশ্চিমা দেশ ছেড়ে চীনে ফিরছেন বিশ্বসেরা বিজ্ঞানীরা: কারণ ও গল

5

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের নতুন প্রতিরক্ষা চুক্তি: ভারতে

6

উচ্চ সিসির গাড়িতে বাড়তি কর, মধ্যবিত্তের স্বস্তি

7

বর্ণবাদী মন্তব্যে উত্তপ্ত ফুটবল বিশ্ব: এমবাপ্পের কড়া জবাবে প

8

সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

9

কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযান, গ্রেফতার ৬০ ফিলি

10

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: মাত্র ১৮ দিনে বিচার শেষ, স্বামী

11

দুই সপ্তাহের সর্বোচ্চ চূড়া ছুঁয়েই ফের কমলো স্বর্ণের দাম, নেপ

12

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক

13

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ট্রিপল হেডার

14

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯২০

15

কোটি রুপির ফ্ল্যাট বেচে ভাড়ায় প্রীতি

16

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগপ্রবণ মেসি: ‘আমরা ইতিহাস লিখে ফেলে

17

দেশের ৮৭টি হাসপাতালে চালু হলো পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা

18

ফ্রান্সে তীব্র দাবদাহের কবলে ১০০০ জনের মৃত্যু

19

ছাত্রলীগ নেত্রী রিভার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন:

20