|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশর: জয় উৎসর্গ ফিলিস্তিনকে

ফিলিস্তিনের পতাকা হাতে মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ছবি: সংগৃহীত


ইতিহাসের পাতায় নিজেদের নাম উজ্জ্বল করে প্রথমবারের মতো ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মিশর। শুক্রবার রাতে অস্ট্রেলিয়াকে পরাজিত করার পরপরই কায়রো থেকে গিজা, আলেকজান্রিয়া থেকে আপার ইজিপ্ট সারা দেশে ছড়িয়ে পড়েছে বাঁধভাঙা আনন্দ। হাজারো মানুষ রাস্তায় নেমে মিশরের পতাকা উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন, আর ‘মিশর, মিশর’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিটি জনপদ। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ গিজার বিখ্যাত পিরামিডকেও লাল আলোয় আলোকিত করা হয়।

মিশরের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। তবে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি নজর কেড়েছে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের আবেগঘন বক্তব্য। ঐতিহাসিক এই জয় তিনি উৎসর্গ করেছেন ফিলিস্তিনের জনগণের প্রতি। বেইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই জয় শুধু মিশরের নয়, বরং ফিলিস্তিনের জনগণেরও। কঠিন মানবিক পরিস্থিতির মধ্যেও গাজার ফিলিস্তিনিরা যেভাবে মিশর দলকে সমর্থন ও উৎসাহ জুগিয়ে এসেছেন, তার প্রতি সম্মান জানাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মরক্কোর পর এবারের বিশ্বকাপে দ্বিতীয় আরব দেশ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করল মিশর। এখন তাদের সামনে নতুন চ্যালেঞ্জ সরাসরি আর্জেন্টিনার মুখোমুখি হওয়া। সমর্থক মোহাম্মদ এল-আলফিসহ অনেকেই আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার আমাদের অপেক্ষা মেসির আর্জেন্টিনার জন্য।’ সমর্থকরা বিশ্বাস করছেন, দলগত ঐক্য আর জেদের জোরে তারা পরবর্তী ধাপও অতিক্রম করতে সক্ষম হবে।

মিশরের এই জয় আরব বিশ্বের ফুটবলে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। একদিকে বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ, অন্যদিকে মানবতার প্রতি সংহতি প্রকাশ সব মিলিয়ে মিশরের এই যাত্রা ফুটবলপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। এখন পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে আছে আর্জেন্টিনার বিপক্ষে পরবর্তী রোমাঞ্চকর লড়াইটির দিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পেনাল্টি মিস নিয়ে তর্কে কুমিল্লায় প্রাণ গেল যুবকের

1

রবিবার রাতে যুক্তরাষ্ট্রের ৯টি রাজ্যে দেখা মিলতে পারে নর্দান

2

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ার শঙ্কা, সিলেটে কুশিয়ারার পানি ব

3

অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

4

জেন-জি অলস ও লিবারেল মগজধোলাইয়ের শিকার: বিতর্কের মুখে ক্যারো

5

ওমান উপসাগরে জাহাজে মার্কিন হামলা, ভারতের কড়া পদক্ষেপ

6

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩

7

সিনেটরদের ওপর চটেছেন ট্রাম্প

8

ফুটবলেও ‘বাজবল’ মানসিকতায় ইংল্যান্ড

9

কেন নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি? জানুন ম্যাচের পেছনে

10

তিস্তা মহাপরিকল্পনার দাবিতে ২০ কিমি মানববন্ধন

11

ইরানে হামলার সমর্থন: ন্যাটোর সমালোচনা তেহরানের

12

ইরানের খোজস্থান প্রদেশে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা: লক

13

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক সেনা কর্

14

পর্তুগাল বনাম স্পেন: ফিফা বিশ্বকাপ ২০২৬ রাউন্ড অফ ১৬ প্রিভিউ

15

যুক্তরাজ্যে বড় সাইবার হামলা: ডার্ক ওয়েবে ফাঁস প্রায় এক লাখ প

16

জাপান ম্যাচটি আমাদের জন্য ফাইনাল: বললেন ব্রাজিল কোচ কার্লো আ

17

সরকারি আইনি সহায়তা পাবেন যেভাবে

18

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

19

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে পথচারী নিহত, আহত ৪

20