|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চাপ কমবে

সড়ক পরিবহন মন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ স্থাপিত হলে তেজগাঁও টোল প্লাজাসহ পুরো সড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে টেবিলে উত্থাপিত এক প্রশ্নোত্তরে তিনি এই তথ্য জানান। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান অবস্থা এবং যানজট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

মন্ত্রী জানান, বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের আংশিক (কাওলা থেকে এফডিসি ক্রসিং) উন্মুক্ত রয়েছে। এর মধ্যে বিমানবন্দর ও তেজগাঁও টোল প্লাজায় যানবাহনের চাপ সবচেয়ে বেশি, কারণ বর্তমানে শুধু তেজগাঁও টোল প্লাজা ব্যবহার করেই উত্তর দিকে যাওয়া সম্ভব। তবে সোনারগাঁও গোলচত্বর থেকে নতুন র‍্যাম্প নির্মাণকাজ চলছে এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংযোগ ও র‍্যাম্পগুলোর কাজ শেষ হলে তেজগাঁওয়ের ওপর চাপ অনেক কমে যাবে। এছাড়া টোল আদায়ের ধীরগতি ও যানজট কমাতে ইতোমধ্যে এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) বা স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালু করা হয়েছে, যার আওতায় বর্তমানে ৭টি লেনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতার বনাম সুইজারল্যান্ড ম্যাচের প্রিভিউ

1

সাভারে এমপির স্ত্রীকে গভর্নিং বডির সভাপতি করার আদেশ হাইকোর্ট

2

ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা

3

স্ক্রিপেমস স্পোর্টস উইমেন্স বাস্কেটবল শোকেসে ইউসিএলএর মুখোমু

4

বিশ্বকাপে বিনামূল্যে কনডম দিচ্ছে মেক্সিকো ও কানাডা

5

রদ্রিকে বিপজ্জনক ট্যাকল করে লাল কার্ড থেকে বেঁচে গেলেন ওলিসে

6

সেমিকন্ডাক্টর ও শিক্ষাখাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে অ্যার

7

বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

8

অর্থনীতিবিষয়ক সাংবাদিক ফারুক মেহেদীর নতুন প্রামাণ্যচিত্র ‘শা

9

পিতার স্মরণসভায় প্রকাশ্যে কি আসবেন ইরানের নতুন নেতা মোজতবা খ

10

৩১তম সপ্তাহের প্রযুক্তি পর্যালোচনা: ভিভো এস২ ও গ্যালাক্সি এস

11

সাতটি জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে

12

মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের

13

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

14

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

15

লিওনেল মেসির গোল সত্ত্বেও ইন্টার মায়ামির পরাজয়ের ধারা অব্যাহ

16

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর কঠোর নিষেধাজ্ঞার প্রস

17

জাপান ম্যাচে নেইমারকে কেন বেঞ্চে বসিয়ে রাখলেন ব্রাজিলের কোচ

18

পহেলা বৈশাখে 'কৃষক কার্ড' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক

19

করিতিবা বনাম শাপেকোয়েঁস ম্যাচ: ভিএআর নাটক ও খেলোয়াড়ের ইনজুর

20