|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে কোস্টগার্ডের অভিযান: ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত মোহাম্মদ মোস্তফা (২২) নামের এক যুবককে আটক করা হয় এবং দুটি কাঠের বোট জব্দ করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে আইসের বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফ ও শাহপরীর দ্বীপের যৌথ দল জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা প্যারাবন ও কেওড়া বনে বোট বিচিং করে পালিয়ে গেলেও পরে বোট তল্লাশি করে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো ১৪ কেজি আইস ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া গত ১ সেপ্টেম্বর রাতে উখিয়ার পালংখালী এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মোস্তফাকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্

1

যুক্তরাষ্ট্রের কাছে বিন্দুমাত্র ছাড় দেয়নি ইরান: প্রেসিডেন্ট

2

New Lexus NX: নজরকাড়া ডিজাইনে এলো লেক্সাসের প্রিমিয়াম হাইব্র

3

কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি: যুবক আটক

4

ফুটবলের ‘অরা’ বা মহিমার প্রতীক ক্রিশ্চিয়ানো রোনালদো: মুগ্ধ ল

5

যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

6

পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী র

7

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইসরায়েলের: তেহরানে লাশের

8

পর্তুগাল বনাম কঙ্গো ডিআর লাইভ স্কোর, একাদশ ও পরিসংখ্যান ২০২৬

9

মোদি-শাহের মতো নেতাদের পাওয়া দেশের সৌভাগ্য: অজিত ডোভাল

10

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সব বিভাগে বৃষ্টির

11

মোটরসাইকেল চুরির টাকা আত্মসাৎ: ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতা গ্রেফ

12

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সা

13

আজকের মুদ্রার রেট: জেনে নিন কোন দেশের মুদ্রার কত বিনিময় মূল্

14

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং সুবিধা

15

চট্টগ্রাম বোর্ডে টানা দুই বছর পাসের হার শূন্য ফটিকছড়ির বিদ্য

16

ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশর: জয় উৎসর্গ ফিলিস্তিনকে

17

ইসলামাবাদের শান্তি আলোচনা: চুক্তির খুব কাছে গিয়েও ব্যর্থ ইরা

18

তিস্তার পানি বিপৎসীমার ছুঁইছুঁই

19

মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন

20