|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চবি সিনেট অধিবেশন: ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের বর্জন ও বিভিন্ন ছাত্রসংগঠনের তীব্র বিক্ষোভের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ সিনেটের বার্ষিক অধিবেশন। নিরাপত্তা সংকট ও ছাত্রসংগঠনগুলোর প্রবল বিরোধিতার কারণে বর্তমানে কর্মরত নির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের কেউ এই অধিবেশনে অংশ নেননি।

শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই অধিবেশন শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে। তবে দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সিনেট সভায় উপস্থিত ছিলেন না নির্বাচিত ২৪ জন শিক্ষক প্রতিনিধির কেউই। মূলত আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন 'হলুদ দল'-এর রাজনীতিতে যুক্ত এই শিক্ষক প্রতিনিধিরা ক্যাম্পাসে উপস্থিত থাকলেও নিরাপত্তার অভাবে সিনেট কক্ষে প্রবেশ করেননি।

এদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের সিনেটে যোগদানের বিরুদ্ধে অবস্থান নিয়ে সকাল থেকেই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির এবং জাতীয় ছাত্রশক্তি। ‘ফ্যাসিবাদের দোসরদের’ সিনেটে স্থান হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রনেতারা। পাশাপাশি সিনেট অধিবেশন প্রত্যাখ্যান করে উপাচার্যের কাছে ১৯ দফা দাবি সম্বলিত খোলাচিঠি দিয়েছে চাকসু।

অন্যদিকে শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান জানান, প্রশাসন শিক্ষকদের আসার ক্ষেত্রে কোনো বাধা দেয়নি এবং সিনেটে অংশ নেওয়া তাদের গণতান্ত্রিক অধিকার। তবে কিছু ছাত্রসংগঠনের দাবির মুখে শিক্ষক প্রতিনিধিরা নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্তেই অধিবেশন বর্জন করেছেন বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে ভবিষ্যতে সিনেটের সব স্তরে নিয়মিত নির্বাচন আয়োজনেরও আশ্বাস দিয়েছেন উপাচার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামিট এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, বাড়বে জ্বালানি সরবরাহ

1

ওয়াশিংটনের কাছে ‘প্রতারিত’ হওয়ার অনুভূতি ইসরাইলিদের

2

চার্লস ডি কেটেলার: বেলজিয়ামের ফুটবলের নতুন নীরব জাদুকর

3

ম্যাক ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’

4

বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন

5

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বড

6

রাজধানীর মিরপুরে ১১ তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন

7

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং ছিল ন্যায্য, বললেন সুইজারল্

8

রুপার স্মৃতির শহর গ্লাসগোতে নতুন স্বপ্ন নিয়ে ফিরছে বাংলাদেশ

9

৬ দিনে দুই ফিফটি মোসাদ্দেকের, লিটনের রেকর্ড

10

ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত ওপার বাংলার জনপ্রিয় গায়ক স্বাগত দে

11

ইরানের তেল স্থাপনায় হামলা বন্ধের অনুরোধ যুক্তরাষ্ট্রের: বিশ

12

৪৩তম বিসিএসে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ

13

রোনালদোকে কি মাঠ থেকে তোলার সময় হয়েছে?

14

ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই: রুশ পররাষ্ট্রমন্

15

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আজ ভিক্টোরিয়া একাডেমির মুখোমুখি

16

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা: ৫ ম্য

17

পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনপূর্ব সহিংসতা ও প্রাণ

18

ডারউইনে অবিশ্বাস্য ইতিহাস: অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জয় বাং

19

চট্টগ্রাম বোর্ডে টানা দুই বছর পাসের হার শূন্য ফটিকছড়ির বিদ্য

20