|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটির ‘৮০-এর দশকের ছবি’ ট্রেন্ড: কী এটি এবং কীভাবে তৈরি করবেন

ফেসবুক ও ইনস্টাগ্রামের নিউজফিড জুড়ে এখন এক অদ্ভুত নস্টালজিয়া। আশির দশকের স্টাইলের এক্সাগারেটেড চুল, রঙিন পোশাক, নরম আলো ও অ্যানালগ ফিল্ম গ্রেইনের ছোঁয়াযুক্ত এআই-জেনারেটেড পোট্রেটে ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশের জনপ্রিয় তারকারা যেমন—তাওসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ ও জিয়াউল ফারুক অপূর্বরাও তাদের ফেসবুক পেজে এই ট্রেন্ডের ছবি শেয়ার করেছেন। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পুরোনো যুগের স্মৃতির আবহ তৈরি করার এই ঘটনাটিই এখন ‘চ্যাটজিপিটি’র ৮০-এর দশকের ফটো ট্রেন্ড’ নামে পরিচিতি লাভ করেছে।

এই ট্রেন্ডের মূল আকর্ষণ হলো নিজের বর্তমান ছবিটিকে চ্যাটজিপিটিতে আপলোড করে সেটিকে অবিকল আশির দশকের কোনো ক্লাসিক্যাল পোট্রেটে রূপান্তর করা। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো পোশাক, হেয়ারস্টাইল, ব্যাকগ্রাউন্ড ও আলোর ব্যবহার কাস্টমাইজ করে নিতে পারেন। মানুষ নস্টালজিয়া এবং এআই ছবির এই মিশ্রণটিকে লুফে নিয়েছে মূলত বিনোদন এবং পুরোনো পপ কালচারকে নতুনভাবে উপভোগ করার জন্য। বাংলাদেশ ও ভারতের পুরোনো সিনেমা, পারিবারিক অ্যালবাম কিংবা রেট্রো স্ট্রিট স্টাইলের আমেজ ফুটিয়ে তুলতে ছবিগুলোতে রঙিন শাড়ি, স্টেটমেন্ট জুয়েলারি এবং ভিন্টেজ স্টুডিও ব্যাকগ্রাউন্ডের ব্যবহার দেখা যাচ্ছে।

খুব সহজেই চ্যাটজিপিটি ব্যবহার করে আপনিও বানিয়ে নিতে পারেন আপনার এমন একটি ভিন্টেজ ছবি। এজন্য প্রথমে চ্যাটজিপিটি ওপেন করে একটি নতুন চ্যাট শুরু করতে হবে এবং প্লাস (+) বাটনে ট্যাপ করে আপনার একটি ভালো ছবি আপলোড করতে হবে। এরপর আশির দশকের স্টাইল, পোশাক, হেয়ারস্টাইল ও লাইটিংয়ের বিবরণ দিয়ে একটি প্রম্পট লিখতে হবে। ছবি তৈরির সময় ফেসিয়াল ফিচার ও ন্যাচারাল স্কিন টোন বজায় রাখার নির্দেশ দিতে পারেন। নিখুঁত ফলাফলের জন্য প্রম্পটটি এভাবে ব্যবহার করা যেতে পারে—"Reimagine this image as a realistic portrait from a Bangladeshi or Indian film of the 80s. Use the recognisable facial features, natural skin tone, period-appropriate voluminous hair, coloured Indian clothes, statement jewellery, warm studio lighting, subtle analogue film grain and slightly faded colours while maintaining the image’s photorealism and natural and elegant appearance – make it look like a real photo taken in India in the 80s, not a modern photo with a vintage filter।" প্রথমবারে মনের মতো না হলে প্রম্পটটি সামান্য পরিবর্তন করে আবার চেষ্টা করতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ সেপ্টেম্বর ২০২৬: বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

1

অভিষেকের আগেই বিপাকে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া

2

শিলিগুড়ির ‘চিকেনস নেক’ করিডোরের নিরাপত্তা জোরদারে প্রশিক্ষি

3

মহারাষ্ট্রে ভয়াবহ বন্যা: এলপিজি প্ল্যান্ট থেকে ভেসে গেল ৩ হা

4

ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ: ম্লান ছিল হামজার অভিষ

5

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু ঝুলে আছে: ইউজিসির খসড়া

6

বিশ্বকাপ শুরুর আগেই ফ্রান্স শিবিরে অশান্তি, বিতর্কের কেন্দ্র

7

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে গাজায় স্পেনের পক্ষে আবেগ ও সমর্থন

8

বিশ্বকাপ ফাইনালে মেসির বিদায়ে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

9

হাইকোর্টের নির্দেশে সিংগাইরে আবারও চেয়ারে ফিরলেন ৮ ইউপি চেয়া

10

পবিত্র কাবা শরীফের নির্মাণ ও সংস্কারের ইতিহাস: একটি ঐতিহাসিক

11

ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য নতুন প্রধানমন্ত্রী অ্যান

12

অন্যায়ের প্রতিবাদে নবীজির (সা.) শেখানো শিষ্টাচার ও ইসলামের

13

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আজ ভিক্টোরিয়া একাডেমির মুখোমুখি

14

চট্টগ্রাম ফের জলমগ্ন: জলাবদ্ধতায় নগরবাসী ও ৭ উপজেলায় বন্যা প

15

নতুন পে স্কেলে বাড়ি ভাড়া নিয়ে সামনে এলো নতুন জট

16

ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা

17

কাকলী র‍্যাম্পের নিচে থইথই পানি: সতর্কবার্তা দিল ট্রাফিক পুল

18

মেসিকে সেরা বললেন ইয়ামাল

19

‘সারের সংকট নেই, আতঙ্কিত হবেন না’: রাজশাহী বিভাগীয় কমিশনার

20