|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক বিতর্ক: বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএসটিআইয়ের

দেশের অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে, পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ও আইনগত যাচাই ছাড়া কোনো ব্র্যান্ড বা টুথপেস্টকে অনিরাপদ বা নিম্নমানের বলে ঘোষণা করা সঠিক হবে না।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিএসটিআইয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। এতে জানানো হয়, সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ইএসডিও) পরিচালিত গবেষণায় টুথপেস্টের ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার খবর প্রকাশিত হলে জনমনে আতঙ্ক তৈরি হয়। জনস্বাস্থ্য ও পরিবেশের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিএসটিআই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইক্রোপ্লাস্টিক হলো ৫ মিলিমিটার বা তার চেয়ে ছোট আকারের ক্ষুদ্র প্লাস্টিকের কণা, যা খালি চোখে সাধারণত দেখা যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে এটি একটি উদীয়মান উদ্বেগের বিষয় হলেও এর স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে বৈশ্বিক গবেষণা এখনও চলমান। যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে কসমেটিকস ও টুথপেস্টে ইচ্ছাকৃত মাইক্রোপ্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলেও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ আন্তর্জাতিক বিভিন্ন মান সংস্থায় টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিষিদ্ধ করার সুনির্দিষ্ট মাত্রা বা একক পরীক্ষার পদ্ধতি এখনও নির্ধারিত হয়নি।

বিএসটিআই আরও জানায়, বাংলাদেশের নির্ধারিত মান অনুযায়ী টুথপেস্ট উৎপাদনে ব্যবহারযোগ্য ৮১টি উপাদানের তালিকা রয়েছে, যেখানে মাইক্রোপ্লাস্টিকের কোনো উল্লেখ নেই। তাছাড়া সনদ দেওয়ার আগে প্রতিষ্ঠানগুলোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই করা হয় বিধায় ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের সুযোগ নেই। কেবল পরীক্ষায় প্লাস্টিকজাত কণা পাওয়া গেলেই তা ইচ্ছাকৃত ব্যবহার বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে সাব্যস্ত করা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।

পরিস্থিতি মোকাবিলায় বিএসটিআই নিজ উদ্যোগে বাজার ও কারখানা থেকে নমুনা সংগ্রহ করে দেশি-বিদেশি স্বীকৃত ল্যাবরেটরিতে পুনরায় পরীক্ষার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান ইএসডিও-এর কাছে পূর্ণাঙ্গ তথ্য এবং প্রস্তুতকারকদের কাছ থেকে কাঁচামালের বিবরণ চাওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর, ওষুধ প্রশাসন, ডন্তচিকিৎসক ও ভোক্তা প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ মান পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় বৈজ্ঞানিক প্রমাণ সাপেক্ষে টুথপেস্টের মান ও নীতিমালা হালনাগাদ করা হবে এবং কোনো পণ্যে অনিয়ম প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের তীব্র সমালোচনা ও প্র

1

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের জরুরি অস্ত্র সরবরাহ: আজ রাতে ইরানে ‘

2

Norway vs Senegal Prediction: ২০২৬ বিশ্বকাপে নরওয়ে ও সেনেগা

3

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার হাই

4

বিশ্বব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

5

মাতামুহুরীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষ

6

ত্রাণ তহবিলের আড়ালে পণ্য পাচার, আটক ৩

7

আইভরি কোস্টের বিপক্ষে আজকের নকআউট ম্যাচে নরওয়ের তুরুপের তাস

8

মধ্যপ্রাচ্য সংকট: দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ শান্তি আল

9

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

10

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তারা আর রাজনীতি করতে প

11

সেন্ট্রাল পার্কের কাছে দুই ব্যক্তিকে ছুরিকাঘাত: সন্দেহভাজন গ

12

সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

13

চোটে বিশ্বকাপ শেষ রদ্রিগোর, পাশে দাঁড়িয়ে সাহস দিলেন নেইমার

14

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শ্রীলঙ্কায় জেলবন্দি ভারতের অনূর্ধ্ব-১৯

15

অতিবৃষ্টি ও দুর্যোগের সময় নবীজি (সা.)-এর শেখানো দোয়া

16

কেকেআরে যোগ দিতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি ব্যবস্থার পথ

17

বিমানবাহিনীতে বেসামরিক পদে ৩৪২ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদ

18

নটস আউটলসে নতুন মুখ বিনুরা ফার্নান্দো, বিদায় জানালেন মোহাম্ম

19

অস্ত্র সংকট কাটাতে উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ পেন্টাগনের

20