|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারসহ নিহত ২

বগুড়ার শেরপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেলপারসহ দুজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরও অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে হাইওয়ে পুলিশ শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (২ আগস্ট) রাতে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নওগাঁর ধামুইরহাট উপজেলার চাঁদপীর গ্রামের আবদুল গফফারের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মাসুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে বাসের হেলপার মো. নয়ন (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দুদিন আগে বগুড়ার শেরপুরের ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকা লেনে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকাগামী দ্রুতগতির যমুনা লাইন পরিবহনের একটি বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার নয়ন ও যাত্রী মাসুদুর রহমান মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অন্তত সাত যাত্রীকে উদ্ধার করেন এবং তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি আইয়ুব আলী জানান, অতিরিক্ত গতির কারণে চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকটি দেখতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাকটি জব্দ করেছে, তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসে ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ের

1

নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু

2

লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৬: ক্যান্ডি বনাম জাফনা ১৩তম ম্যাচ কখন

3

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা: নিজ দ

4

গ্লাসগোর সবুজ স্বপ্নের ভেতর এক বিকাল: কিবল প্যালেস ও বোটানিক

5

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু: শোকের ছা

6

মিশরকে অন্যায়ভাবে হারানো হয়েছে: বিতর্কে নিউইয়র্ক সিটির মেয

7

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন আর্জেন্টিনার রক্ষণভাগের ভরসা ক

8

অভিষেকের আগেই বিপাকে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া

9

কে এই আকিব নবি? জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে সুযোগ পে

10

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়: কেন হাজারো মানুষের হাতে লা

11

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

12

চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের

13

২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজেশকিয়ান

14

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ

15

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে অনাগ্রহী ফ্রান্স ও ইংল্যান

16

গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার পাঁচ প্রশ্ন

17

বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানে মুক্ত বুদ্ধিচর্চা অপরিহার

18

বিশ্বকাপ ফাইনালে ১১টি ঐতিহাসিক রেকর্ডের সামনে লিওনেল মেসি!

19

কাতারের উপহার দেওয়া বিমান উন্মোচন ট্রাম্পের

20