|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগস্টের প্রথম ১১ দিনে ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ

আগস্টের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এল ১৩৮ কোটি ডলার

চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনেই দেশে এসেছে ১ দশমিক ৩৮ বিলিয়ন বা ১৩৮ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স। গত বছরের একই সময়ের তুলনায় এই অঙ্ক প্রায় ৪৫ দশমিক ৬ শতাংশ বেশি। আগের বছর একই সময়ে ৯৫৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু ১১ আগস্ট একক দিনেই ১২৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন অর্থবছরের অর্থাৎ ২০২৬-২০২৭ অর্থবছরের শুরু থেকে গত ১১ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৪ দশমিক ২৪ বিলিয়ন ডলারে। যা গত অর্থবছরের একই সময়ের ৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি।

এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গত ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বা বিপিএম৬ অনুযায়ী বর্তমানে দেশের ব্যবহারযোগ্য নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইরিশদের বিপক্ষে সান্ত্বনার জয়ের খোঁজে আয়ারল্যান্ড, শেষ ওয়

1

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

2

এশিয়া সফরে বড় ধাক্কা: বিজি পাথুম ইউনাইটেডের বিপক্ষে প্রীতি

3

নিজেদের স্বাস্থ্যে বাবাদের অবহেলার ঝুঁকি

4

উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ

5

১১ বছর বয়সী অ্যাঞ্জেলিক কানিংহাম নিখোঁজ: লেক ইরিতে তল্লাশি স

6

ঘানা ও আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৩০ জনের প্রাণহানি

7

২২ বাংলাদেশিসহ ১৮০ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

8

ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪

9

রাজস্ব প্রশাসনে বিনিয়োগ ব্যয় নয়, সর্বোচ্চ প্রতিদান: এনবিআ

10

জামিন পেলেন না সেই সিফাত আব্দুল্লাহ

11

স্থানীয় নির্বাচন ও আ.লীগের অংশ নেওয়া নিয়ে প্রশ্ন

12

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর দৃঢ় অঙ্গীকার পু

13

অবৈধ ও অনুমোদনহীন ঋণ অ্যাপ নিয়ে বিএফআইইউর কঠোর সতর্কতা

14

১১৪ রানে অলআউট বাংলাদেশ, সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

15

৮ বছরের প্রেম, ঘরে এসেছে দুই সন্তান, এবার প্রেমিকা গ্যাব্রিয

16

জন্মদিনে বন্ধুর সঙ্গে পার্কে, ‘পুলিশ’ পরিচয়ে ১৭ বছরের কিশোরী

17

তেহরানে নতুন করে ভয়াবহ বিস্ফোরণ: লেবানন সীমান্তে হিজবুল্লাহর

18

আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ | শা

19

মুক্তি পেল ‘আওয়ারাপন ২’ টিজার: ফিরছেন সেই চিরচেনা ইমরান হাশম

20