|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তি ও যুদ্ধকালীন দায়িত্বে আনসার-ভিডিপির সক্ষমতা তুলে ধরলেন মহাপরিচালক

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর আমন্ত্রণে চলমান কোর্সে অংশগ্রহণকারী অফিসারদের উদ্দেশ্যে ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গত মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ বাহিনীর কর্মকর্তাসহ সর্বমোট ৩৫৩ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপস্থাপনায় মহাপরিচালক ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বাহিনীর অসামান্য অবদান এবং স্বাধীনতা-উত্তর সময়ে দেশের নিরাপত্তা ও জনকল্যাণে আনসার-ভিডিপির ধারাবাহিক ভূমিকা স্মরণ করেন। তিনি শান্তি ও যুদ্ধকালীন পরিস্থিতিতে বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের মোতায়েন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিশদ চিত্র তুলে ধরেন। আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা, কৌশলগত স্থাপনার নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই বিশাল বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি। বক্তৃতা শেষে এক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে দেশি-বিদেশি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক, যা জাতীয় নিরাপত্তায় আনসার ও ভিডিপির সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে কর্মকর্তাদের স্পষ্ট ধারণা প্রদানে সাহায্য করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর মামলার তদন্তের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কা

1

মিয়ানমারে ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক হত্যা

2

হিমাচলে বাস উল্টে চালক-কন্ডাক্টরসহ নিহত ৮, আহত ১০

3

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল, তিস্তা প্রকল্পে সহয

4

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার

5

জাপান ম্যাচটি আমাদের জন্য ফাইনাল: বললেন ব্রাজিল কোচ কার্লো আ

6

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: সাবেক ছাত্রলীগ নেতা আটক

7

ভরা মৌসুমেও পিরোজপুরে ইলিশ সংকট, দাম আকাশচুম্বী

8

সরকারি কার্যবণ্টন বিধিমালা সংশোধনে সব মন্ত্রণালয় ও বিভাগকে ন

9

শবেকদর আসলে কোন রাতে? জেনে নিন হাদিসে বর্ণিত বিশেষ আলামতগুলো

10

পরিবার বাঁচাতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন কোরিয়ান অভিনেত্রী

11

খামেনির জানাজায় উত্তাল তেহরান: ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্য

12

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন ভারত ‘এ’

13

ফ্যাশন দুনিয়ায় স্মৃতির নতুন ইনিংস: ক্যান্ডের-এর ব্র্যান্ড অ্

14

দুই মুসলিম এমপিকে ‘দেশান্তরি’ করার হুমকি ট্রাম্পের: কংগ্রেসে

15

অছাত্ররা রাজনীতি নয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশন করুন: জবি শিক

16

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট: টসে জিতে বোলিংয়ে স্বাগতিকর

17

নেপালকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে এক ধাপ এগিয়ে গেল নেদারল

18

ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

19

যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচের প্রথমার্ধের লাইভ আপডেট

20