|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিরো থেকে হিরো: আকুন ইলিচালের জীবনের অবিশ্বাস্য গল্প জানাল বিবিসি

জিরো থেকে হিরো: বিবিসির প্রামাণ্যচিত্রে উঠে এল আকুন ইলিচালের অবিশ্বাস্য জীবন সংগ্রাম ও প্রিমিয়ার লিগ জয়

তুরস্কের বিখ্যাত মিডিয়া টাইকুন এবং প্রযোজক আকুন ইলিচালের জীবনের উত্থান-পতনের অবিশ্বাস্য গল্প নিয়ে সম্প্রতি একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে বিবিসি তুর্কি। শৈশবের চরম দারিদ্র্য, মর্মান্তিক দুর্ঘটনা, প্রায় সর্বস্বান্ত হয়ে যাওয়ার মতো অর্থনৈতিক বিপর্যয় থেকে শুরু করে আজকের টেলিভিশন সাম্রাজ্য এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব মালিক হয়ে ওঠার পেছনের অজানা সব গল্প খোলামেলাভাবে শেয়ার করেছেন তিনি। তাঁর এই অনুপ্রেরণাদায়ক জীবনযাত্রা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এদিরনে জন্মগ্রহণকারী আকুন ইলিচাল ছোটবেলায় নিজেকে ঘরের এক কোণায় পড়ে থাকা অলস শিশু হিসেবে বর্ণনা করলেও জীবনের পথ চলায় তাকে বহু কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। খুব কম বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিজের বাবা-মাকে হারান তিনি, যে একই দুর্ঘটনায় তাঁর শিশুকন্যা বানুও গুরুতর আহত হয়েছিল। সেই ট্রমা কাটিয়ে ওঠার আগেই কুড়ির দশকের শুরুতে চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন তিনি। তবে জীবনযুদ্ধের সেই কঠিন দিনগুলো পেছনে ফেলে ভাগ্যের চাকা ঘুরিয়ে নেন এই উদ্যোক্তা।

সংবাদমাধ্যমের সাথে পরিচয়ের সুবাদে সাংবাদিকতা ও টিভি উপস্থাপনা শুরু করা ইলিচাল একপর্যায়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আকুন মেদ্যা’ প্রতিষ্ঠা করেন। মাস্টারশেফ ও গট ট্যালেন্টের মতো জনপ্রিয় সব আন্তর্জাতিক রিয়্যালিটি শোয়ের তুর্কি সংস্করণ তৈরি করে তিনি দ্রুত দেশজুড়ে খ্যাতি অর্জন করেন। গ্লোবাল বিনোদন জগতে তাঁর সাফল্যের কারণে অনেকেই তাকে তুরস্কের সাইমন কাওয়েল হিসেবে অভিহিত করে থাকেন। তবে তাঁর জীবনের মুকুটে সবচেয়ে বড় সাফল্যের পালক যুক্ত হয়েছে যখন তিনি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব হাল সিটি কিনে নেন এবং ক্লাবটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করতে সক্ষম হন। শৈশবে প্রিয় ক্লাবের একটি জার্সি কেনার সামর্থ্য না থাকা সেই ছোট্ট ছেলেটি আজ নিজেই একটি প্রিমিয়ার লিগ ক্লাবের মালিক এই অর্ভ্যথনা ও সাফল্য তাঁর দীর্ঘ সংগ্রামেরই এক সার্থক প্রতিচ্ছবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি আনোয়ার খানের বিরুদ্ধে মামলা

1

সারা দেশে বৃষ্টির আভাস

2

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর প্রস্তুতি: স্থানীয়দের

3

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় ন

4

শেষশয্যায় খামেনি: জন্মস্থান মাশহাদে পৌঁছাল মরদেহ

5

Scotland vs Morocco Prediction: ২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ড ও

6

নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হ

7

পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল

8

সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে: কৃষিমন্ত্রী

9

৫ বছরের প্রেম ও ৩২ বছরের সফল দাম্পত্য: জিদান-ভেরোনিক জুটির ভ

10

টাঙ্গাইলে পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: শঙ্কার মুখে ১৪

11

রাজনীতিতে কুরুচিপূর্ণ মন্তব্যের ঝড়! বিপাকে বিরোধী নেতা উদয়ন

12

রাকসু তহবিলের লাখ লাখ টাকার হিসাব জমা না দেওয়ার অভিযোগ

13

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় লাফ

14

কেরুর মদের দাম বাড়ছে

15

এখন আর কেউ বলবে না কেপ ভার্দে কোথায়’: বিশ্বকাপ থেকে পাওয়া নত

16

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ

17

৪৪ বছরের ইতিহাসে প্রথম সম্পূর্ণ বন্ধ হচ্ছে হাঙ্গেরির পাকস পা

18

মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায়ে সাক্ষী মেহজাবীন: ‘স্

19

মুক্তি পেল ‘আওয়ারাপন ২’ টিজার: ফিরছেন সেই চিরচেনা ইমরান হাশম

20