|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, সরকারি কেনাকাটা এবং প্রশাসনিক কার্যক্রমে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে একটি চার সদস্যের বিশেষ কমিটি কাজ করেছে। অনুসন্ধানে আসিফ মাহমুদ ছাড়াও মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছে।

অভিযোগের মধ্যে রয়েছে প্রশাসনিক কার্যক্রমে বেআইনি সুবিধা নিয়ে ঘুস গ্রহণ, অর্থপাচার, বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি এবং ক্রিকেট বোর্ডের কার্যক্রমে অনৈতিক হস্তক্ষেপ। এছাড়া সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়া এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রভাব বিস্তারের বিষয়টিও অনুসন্ধানে এসেছে। দুদক সূত্র জানিয়েছে, প্রাথমিক সত্যতা পাওয়ার পর এখন পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দেশের বেসরকারি খাতের ঋণ প্র

1

ভেনেজুয়েলার উৎপাদিত তেলের অর্ধেকই এখন যাচ্ছে যুক্তরাষ্ট্রে

2

প্রাথমিক শিক্ষকদের বদলিতে নতুন কমিটি

3

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট

4

অযোধ্যায় রামমন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ: তোলপাড় ভারতীয় রা

5

ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ২ জন অব্যাহতি

6

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় ক্যাপ্টেন আমেরিকার গল্প অত্য

7

মুষলধারে বৃষ্টিতে নাকাল রাজধানী: অলিগলি পেরিয়ে প্রধান সড়কে জ

8

মধ্যপ্রাচ্য সংকট ও ফেডের সিদ্ধান্তের প্রভাব: বিশ্ববাজারে স্ব

9

পানামার বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলের হাতছানি

10

মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে ইরান ও কাতারের নেতাদের সঙ্গে শাহবা

11

স্নাতক পরীক্ষার শেষ দিনে ভিয়েতনামে বজ্রঝড়ের শঙ্কা

12

জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যা: আরও এক আসামি গ্রেফতার

13

সুইজারল্যান্ড ছাড়ল ইরানি প্রতিনিধি দল

14

মেসি-রোনালদোর ‘স্বপ্নের ফাইনাল’ কি সম্ভব? পথে বড় বাধা এমবাপ্

15

শরিকদের নৈশভোজে ‘একক নয়, সবাইকে নিয়ে চলার’ বার্তা প্রধানমন

16

ম্যাকগিনের গোলে স্কটল্যান্ডের জয়

17

ভোলায় সম্পত্তি দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধর: আ.লীগ নেতাসহ

18

মালয়েশিয়ায় প্যানাসনিকের কারখানা বন্ধ: ঝুঁকিতে ৪০০ কর্মী,

19

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে আলিয়া ভাট: নতুন কী চমক থাকছে

20