জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চার কর্মকর্তার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অভিযোগের তালিকায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ। দুদক সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলে ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার, বেআইনি বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপ এবং সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার গুরুতর অভিযোগও খতিয়ে দেখছে দুদক।
মন্তব্য করুন