|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০ হাজার কোটি টাকা ভর্তুকি দাবি বিপিসির: জ্বালানি তেল আমদানিতে বড় সংকট

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় এবং বেশি দামে তেল কিনে দেশের বাজারে কম দামে বিক্রি করায় বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মার্চ থেকে জুলাই এই পাঁচ মাসে সংস্থাটির লোকসান হয়েছে ২০ হাজার ৫৯ কোটি ৭৩ লাখ টাকা। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারকে আরও ১১ থেকে ১২ হাজার কোটি টাকা লোকসান গুনতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন বাস্তবতায় তেল আমদানি সচল রাখতে এবং আইটিএফসির ঋণ পরিশোধের ঝুঁকি এড়াতে সরকারের কাছে অবিলম্বে ২০ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়ে চিঠি দিয়েছে বিপিসি।

বিপিসির চেয়ারম্যান মো. মনজুর আলম স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়েছে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় এবং বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ ডলার ছাড়িয়ে যাওয়ায় তেল আমদানিতে এই অস্বাভাবিক লোকসান তৈরি হয়েছে। গত মার্চে ২ হাজার ২৪৮ কোটি, এপ্রিলে ৭ হাজার ৮৬৬ কোটি, মে মাসে ২ হাজার ৬২১ কোটি, জুনে ৬ হাজার ১৯৮ কোটি এবং জুলাই মাসে ১ হাজার ২৫ কোটি টাকা লোকসান দিয়েছে বিপিসি। উদাহরণস্বরূপ, গত এপ্রিলে ৩৩ হাজার ৩৩৯ টন ডিজেলের একটি জাহাজের ক্ষেত্রে প্রতি লিটার ২৭০ টাকা ৩২ পয়সা খরচ হলেও তা মাত্র ১০০ টাকায় বিক্রি করায় একপার্সেল জাহাজেই লোকসান গুনতে হয়েছে ৬৭২ কোটি টাকার বেশি। বিগত বছরগুলোর জমানো রিজার্ভ থেকে সরকার এর আগে ১১ হাজার কোটি টাকা নিয়ে নেওয়ায় এবং চলমান সংকটে তহবিল প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় এখন কষ্টেসৃষ্টে এলসি খুলতে হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে বিপিসির পক্ষ থেকে জ্বালানি বিভাগকে তিনটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে—প্রথমত, অবিলম্বে ২০ হাজার ৫৯ কোটি টাকা ভর্তুকি প্রদান করা; দ্বিতীয়ত, মার্চ থেকে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত শুল্ক-করাদি আগের হারে ফিরিয়ে নেওয়া এবং তৃতীয়ত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা। একই সঙ্গে পুরো বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে, তেলের দাম বাড়ার কারণে জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) প্রতি লিটারে শুল্ক ও ভ্যাট বাবদ প্রায় ৩৮ থেকে ৩৯ টাকা পর্যন্ত আয় করেছে। তবে দ্রুত সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখন শুর

1

ফাইনালে হারলেও মেসিই বিশ্বসেরা: কষ্টের রাতে পাশে দাঁড়িয়ে আবে

2

বিশ্বকাপ ফাইনালের ক্লান্তি: এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছাড় প

3

পশুপাখির প্রতি যত্নশীল হতে মহানবীর (সা.) ৭ শিক্ষা

4

নুসরাত হত্যা মামলা: হাইকোর্টের রায়ে ২ জনের ফাঁসি বহাল, ৪ জনে

5

হামের উপসর্গ ও সংক্রমণে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা

6

আজকের টাকার রেট: ১৬ আগস্ট ২০২৬, জেনে নিন বিভিন্ন দেশের মুদ্র

7

লটারিতে মিলল নতুন ঠিকানা, ঝুপড়িঘর থেকে ফ্ল্যাটে উঠছে ৭৩০ পর

8

স্যামসাং গ্যালাক্সি এম৪৭ ৫জি-এর বিস্তারিত তথ্য

9

Switzerland vs Bosnia Prediction: ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান

10

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ: বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগার

11

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তানের নেতৃত্ব: শাহবাজ শরিফ

12

রাজস্ব প্রশাসনে বিনিয়োগ ব্যয় নয়, সর্বোচ্চ প্রতিদান: এনবিআ

13

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে যাত্রীবাহী বাস, নিহত ১ ও আহ

14

পরীক্ষার্থীকে ‘ফার্মের মুরগি’ বললেন শিক্ষামন্ত্রী: দেশজুড়ে ত

15

রেফারিং নিয়ে উত্তপ্ত ম্যাচে হোসাম হাসানের বিতর্কিত আচরণ

16

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে দুই মাদকচক্রের সংঘর্ষে ২৬ জন নি

17

আজ টিভিতে কী কী খেলা রয়েছে (২৫ আগস্ট ২০২৬)

18

ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে মার্কিন প্রেসিডেন্ট

19

স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য

20